Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

আওয়ামী বর্বরতার চিত্র তুলে ধরে ইবিতে শিক্ষার্থীদের কর্মসূচি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:41:13 pm, Wednesday, 21 August 2024
  • 120 বার পড়া হয়েছে

আওয়ামী বর্বরতার চিত্র তুলে ধরে ইবিতে শিক্ষার্থীদের কর্মসূচি।।

সাইফ ইব্রাহিম
ইবি প্রতিনিধি।।
   
আওয়ামী সরকারের বর্বরোচিত নৃশংসতার চিত্র জনগনের সামনে তুলে ধরতে -Ritracing Awami Barbarism- কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। 
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক ঘুরে পুনরায় বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সমাবেশে আওয়ামী সরকার কর্তৃক সংঘটিত বিভিন্ন নৃশংস ঘটনা- গণহত্যা- গুম ও নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। 
সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে পিলখানা হত্যাকান্ড- শাপলাচত্বরের হত্যাকান্ড, গুম, খুন, আয়নাঘরে বর্বর নির্যাতনের মতো অসংখ্য মানবতাবিরোধী কাজ করেছে। তাদের এই দুঃশাসনের সর্বশেষ সংযোজন জুলাই হত্যাকান্ড। এই দুঃশাসনের অবসান ঘটলেও তাদের দোসরারা এখনো ঘাপটি মেরে বসে আছে। অন্ধ কুটিরে বসে যারা এখনও স্বৈরাচারদের এজেন্ডা বস্তবায়ন করতে চান তারা সাবধান হয়ে যান। ছাত্রজনতা আপনাদের শক্ত হাতে দমন করতে প্রস্তুত রয়েছে। 
তারা আরও বলেন- যদি আমরা বিপ্লবকে ভুলে যাই তাহলে অন্যায় আমাদের উপর মাথাচাড়া দিয়ে উঠবে। তাই আমাদেরকে সবসময় বিপ্লবী ভূমিকা পালন করতে হবে। যাদের হাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে- তাদের সাথে আমাদের কোন আপোষ নয়। বাংলাদেশের জনগণ এখনও বিচার পায়নি। স্বৈরাচারের দোসরদের জনসম্মুখে বিচার করতে হবে। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হাজার বার ফাঁসি দেওয়া হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দোসরদের যত দিন না বিচার করা হবে- শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন- যে আন্দোলন বায়ান্নতে শুরু হয়েছিল সে আন্দোলন ২৪ এ এসেও শেষ হয়নি। বৈষম্যহীন সমাজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। যারা এই ধরনের কাজ করছে তাদেরকে আমরা বয়কট করবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীরা যদি কোনরকম হয়রানির শিকার হয়- তাহলে আমরা ওই শিক্ষকদের বিরুদ্ধেও আন্দোলনে চালিয়ে যাব। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

আওয়ামী বর্বরতার চিত্র তুলে ধরে ইবিতে শিক্ষার্থীদের কর্মসূচি।।

আপডেট সময় : 12:41:13 pm, Wednesday, 21 August 2024