Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা

অসামী ধরতে গিয়ে পুলিশ অফিসার মহিউদ্দিন মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন 

  • Reporter Name
  • আপডেট সময় : 04:02:45 pm, Wednesday, 17 September 2025
  • 186 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কুলসি থানার এক পুলিশ সদস্যের মানবিক উদ্যোগে আবেগাপ্লুত সাধারণ মানুষ। আদালতের ওয়ারেন্ট আসামি গ্রেফতার করতে গিয়ে চট্টগ্রাম কুলসি থানার এএসআই মহিউদ্দিনের চোখে ধরা পড়ে এক করুণ বাস্তবতা।
ঘরে গিয়ে দেখেন, আসামির স্ত্রীর কোলে একটি মাত্র পাঁচ মাসের শিশু এবং মেঝেতে বসে আছে আরেকটি মাত্র ২০/২২ মাস বয়সী শিশু। দুই সন্তানের তরুণী মা তখন একেবারেই অসহায়, সংসারে নেই এক মুঠো খাবারও।
আসামি তার অপরাধের জন্য সাজা ভোগ করবে—এটাই আইনের নিয়ম। কিন্তু এএসআই মহিউদ্দিনকে গভীরভাবে নাড়া দেয় শিশু দু’টির নিরুপায় অবস্থা। সাথে সাথেই তিনি সিদ্ধান্ত নেন, ক্ষুধার্ত পরিবারের পাশে দাঁড়াতে হবে। নিজের উদ্যোগে ওই অসহায় নারী ও দুই সন্তানের হাতে তুলে দেন ১০ দিনের খাবার চাল, ডাল, আলু ও প্রয়োজনীয় নিত্যপণ্য। এরপর আইনানুগ প্রক্রিয়ায় আসামিকে আদালতে উপস্থাপন করেন।
ঘটনাটি নিজের ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেন এএসআই মহিউদ্দিন। তিনি লেখেন—
“আজকে একটা ওয়ারেন্টের আসামি গ্রেফতার করতে যেয়ে খুব খারাপ লাগল! ঘরে দেখি আসামির ৫ মাসের একটা ও ২০/২২ মাস বয়সী আরো একটা (মোট-২জন) বাচ্চা এবং বাচ্চার মা—খুব কম বয়সী মনে হলো, খুবই অসহায়। আসামি তার অপরাধের শাস্তি ভোগ করবে, কিন্তু তার শিশু দু’টি ও স্ত্রী সকালের খাবার ঘরে নাই। তাদের কথা চিন্তা করে ১০ দিনের খাওয়ার মত কিছু খাবার দিয়ে আসলাম। আসামিকেও আদালতে উপস্থাপনের জন্য নিয়ে এলাম।”
পুলিশের এমন মানবিক কাজ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ার ওঠে। নেটিজেনরা মন্তব্য করেন পুলিশ শুধু গ্রেফতারই করে না, সমাজের অসহায় মানুষের ভরসাও হতে পারে।”
উল্লেখ্য, এএসআই মহিউদ্দিন এর আগে কক্সবাজার সদর ও ঈদগাঁও থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শুধু কঠোর আইন প্রয়োগ নয়, মানবিক দিক থেকেও তিনি সহকর্মীদের জন্য উদাহরণ হয়ে উঠছেন।
মহিউদ্দিন প্রমাণ করলেন—পুলিশের দায়িত্ব শুধু আইন প্রয়োগ নয়, মানবতার দিকটিও সমানভাবে গুরুত্বপূর্ণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

অসামী ধরতে গিয়ে পুলিশ অফিসার মহিউদ্দিন মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন 

আপডেট সময় : 04:02:45 pm, Wednesday, 17 September 2025