Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল ধর্মপাশার সার অবৈধভাবে পাচারের সময় বারহাট্টা থানায় আটক পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অসহায় হাজং দম্পতির পাশে ভারপ্রাপ্ত স্পিকার, বদলে যাচ্ছে জীবনের চিত্র

  • Reporter Name
  • আপডেট সময় : 07:27:05 pm, Wednesday, 12 August 2026
  • 39 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ৮৩ বছরের অসহায় বৃদ্ধ কিরণ হাজং শেষ বয়সে এসে আকুতি জানিয়েছিলেন, ‘মৃত্যুর আগে অন্তত একটি নিরাপদ ঘরে থাকতে চাই’। পলিথিনে ছাওয়া জরাজীর্ণ ঘরে স্ত্রীকে নিয়ে চরম  মানবেতর জীবন পার করছিলেন তিনি। এবার তার কষ্টের অবসান ঘটছে।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এই দম্পতি পাচ্ছেন নতুন ঘর। ইতোমধ্যে সেই নতুন ঘর নির্মাণকাজ শুরু হয়েছে।
অসহায় বৃদ্ধ কিরণ হাজং ও তার স্ত্রী পিকলা হাজংয়ের অসহায়ত্বের কথা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে  প্রকাশ হলে বিষয়টি নজরে আসে ভারপ্রাপ্ত স্পিকারের। তিনি দ্রুত তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা গ্রহণ করেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দীর্ঘ বছর ধরেই ভাঙা টিন ও পলিথিনের জোড়াতালি দেয়া ঘরে খুব কষ্টে দিন পার করছিলেন এই দম্পতি। সামান্য বৃষ্টিতেই চাল বেয়ে ঘরের ভেতরে পানি পড়ত। চরম দারিদ্র্য আর নিত্য  অভাব-অনটন তাদের মুখের হাসি কেড়ে নিয়েছিলো। দুবেলা খাবার জোটানোও কঠিন হয়ে যেতো। স্বামী-স্ত্রী মিলে একটি মাত্র ডিম ভাগ করে খাওয়ার হৃদয়বিদারক ঘটনাও জানা যায়। তবে এবার ভারপ্রাপ্ত স্পিকারের সহায়তায় তাদের সমস্ত কষ্টের অবসান ঘটছে।
মঙ্গলবার (১১ আগস্ট) নতুন ঘর নির্মাণকাজ শুরু হয়। এসময় দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন,মাওলানা জামাল উদ্দিন, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন ঘর নির্মাণকাজ শুরু হওয়ায় কিরণ হাজং ও পিকলা হাজংয়ের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। জীবনের অপরাহ্নে এসে নিরাপদ একটি ঘরে শান্তিতে থাকার যে স্বপ্ন দেখেছিলেন তারা সেই স্বপ্ন এখন পূরণের পথে। কিরণ হাজং বলেন, ব্যারিস্টার কায়সার কামাল স্যার আমাদের জন্য নতুন ঘর তৈরি করে দিচ্ছেন। আমাদের আর দু:খ-কষ্ট থাকবে না। এতোদিন খুব কষ্টে জীবন পার করেছি। এই নতুন ঘরে নিরাপদে বাকি জীবনটা কাটাতে পারবো। আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ।
এদিকে এই হাজং দম্পতির অসহায়ত্বের কথা জেনে উপজেলা সমাজসেবা কার্যালয় তাদের বয়স্ক ভাতা প্রাপ্তির ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্গাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

অসহায় হাজং দম্পতির পাশে ভারপ্রাপ্ত স্পিকার, বদলে যাচ্ছে জীবনের চিত্র

আপডেট সময় : 07:27:05 pm, Wednesday, 12 August 2026