Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

অসহায়,দূস্তদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 01:44:20 pm, Thursday, 27 March 2025
  • 242 বার পড়া হয়েছে

অসহায়,দূস্তদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মরহুম আবু বক্কর ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়েজের সভাপতিত্বে এবং মো. ইদ্রিসের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মঞ্জুরুল আলম মঞ্জু, সাবেক কাউন্সিলর আবুল হাশেম, সাবেক মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, কামরুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, শাহ আলম, শাকিল আহমেদ, শফিকুর রহমান শফি, রফিকুল ইসলাম সরদার, রাসেল পারভেজ সুজন, আবদুল সাত্তর, নাছির উদ্দিন, ইলিয়াস, রিপন, আবুল হোসেনসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে থাকেননি, বরং মুক্তিযুদ্ধের সূচনা থেকে শুরু করে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করেছেন।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার ইতিহাস বিকৃতির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রকৃত ইতিহাস রচনা করবে ইতিহাসবিদরা, রাজনীতিবিদরা নয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল নতুন একটি স্বাধীন দেশ গঠনের জন্য, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার জন্য। তাই ইতিহাসের এই পার্থক্য আমাদের মনে রাখতে হবে।”

মেয়র শাহাদাত হোসেন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী এবং সামাজিক ন্যায়বিচারে বিশ্বাসী। আমরা চাই, দেশের প্রতিটি মানুষ তার ভোটের অধিকার ফিরে পাক এবং সাম্যের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠুক।

তিনি সমাজের বিত্তবানদের আহ্বান জানিয়ে বলেন, “চট্টগ্রাম একটি বাণিজ্যিক নগরী। এখানে অনেক ধনী ব্যক্তি আছেন। আপনাদের উচিত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

অসহায়,দূস্তদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 01:44:20 pm, Thursday, 27 March 2025