Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপরাধে জিরো টলারেন্স ; রুপগঞ্জ থানার আস্থার প্রতীক ওসি সবজেল হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:14:28 pm, Monday, 30 March 2026
  • 107 বার পড়া হয়েছে

এস এম রনি স্টাফ রিপোর্টার:

রুপগঞ্জ থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ব্যতিক্রমী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সবজেল হোসেন। তার নেতৃত্বে বদলে যেতে শুরু করেছে পুরো থানার কার্যক্রম ও রুপগঞ্জের নিরাপত্তা ব্যবস্থা।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। থানার প্রত্যন্ত অঞ্চল ঘুরে নিজেই পরিস্থিতি তদারকি করছেন এমনকি প্রতিটি ইউনিয়নে সরাসরি উপস্থিত থেকে পুলিশ সদস্যদের দিক নির্দেশনা দিচ্ছেন।
বিশেষ করে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে তিনি জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে এনেছেন।

স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত মতবিনিময় করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করছেন, যা ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে শুরু করেছে।
তার তৎপরতায় রুপগঞ্জ থানায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শুধু তাই নয় চুরি, ডাকাতি, মাদক ব্যবসা ও জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে তার কঠোর অবস্থানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তিও ফিরে এসেছে।
এদিকে রুপগঞ্জ উপজেলাকে নিরাপদ রাখতে পুলিশের প্রতিটি সদস্য নিষ্ঠার সঙ্গে কাজ করছে। মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখা গিয়েছে।

এমনকি কিছুদিন আগে মাদক ব্যবসায়ীদের সাথে রূপগঞ্জ থানার তিন পুলিশ সদস্যের সখ্যতা থাকার অভিযোগে তাদের তিন পুলিশ সদস্যকে রুপগঞ্জ থানা থেকে বদলি করিয়েছেন তিনি।

নারী ও শিশু সংক্রান্ত সামাজিক সমস্যাগুলোতেও তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বাল্যবিবাহ প্রতিরোধ, পারিবারিক সহিংসতা নিরসন এবং নির্যাতিত নারীদের সহায়তায় ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে আইনি সহায়তা প্রদান করছেন তিনি।

এছাড়াও, ইতিপূর্বে হয়ে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি বিশেষ পদক্ষেপ গ্রহণ করে ছিলেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-সেবার দিকনির্দেশনা অনুযায়ী থানার সকল সদস্যকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
যাতে কোনো ভোটার হয়রানির শিকার না হন এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব ভূমিকা পালন করেছেন তিনি।
স্থানীয়দের মতে, ওসি সবজেল হোসেনের আন্তরিকতা, সততা ও কঠোর আইনি পদক্ষেপের কারণে রুপগঞ্জ থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। ওসির নেতৃত্বে পুলিশের প্রতি মানুষের আস্থা বেড়েছে এবং নিরাপত্তাবোধ জোরদার হয়েছে।
আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ওসি সবজেল হোসেন। তার এই উদ্যোগ অব্যাহত থাকলে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ রুপগঞ্জ গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

অপরাধে জিরো টলারেন্স ; রুপগঞ্জ থানার আস্থার প্রতীক ওসি সবজেল হোসেন

আপডেট সময় : 12:14:28 pm, Monday, 30 March 2026