Dhaka , Saturday, 27 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

সিন্ডিকেটের কবলে লালমনিরহাটের তামাক বাজার: ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা, তামাক চাষী সমিতির তীব্র প্রতিবাদ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:17:29 pm, Wednesday, 20 May 2026
  • 35 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

লালমনিরহাটে তামাকের ন্যায্য মূল্য নির্ধারণ ও বিক্রয় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে ‘লালমনিরহাট জেলা তামাক চাষী সমিতি’। স্থানীয় রাসেল নামের এক রিকশাচালকের ছেলের নেতৃত্বে এই সিন্ডিকেটটি তামাক কোম্পানিগুলোর সাথে আঁতাত করে প্রকৃত চাষীদের তামাক কেনা বন্ধ করে দিয়েছে, যার ফলে মাঠপর্যায়ের সাধারণ কৃষকেরা চরম লোকসান ও ন্যায্য দাম প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন।

আজ বুধবার (২০ মে) লালমনিরহাট জেলা তামাক চাষী সমিতির সাপ্টিবাড়িস্থ কার্যালয়ে আয়োজিত এক যৌথ বিবৃতিতে সমিতির সভাপতি মোঃ মোনায়েম সিদ্দিকী মিলন এবং সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দ এই ক্ষোভ ও প্রতিবাদ জানান।

লিখিত বিবৃতিতে চাষী সমিতির নেতৃবৃন্দ জানান, তামাক বিক্রয় প্রক্রিয়াকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিতে এবং মধ্যস্বত্বভোগী হিসেবে সুবিধা লোটার জন্য একটি চক্র তামাক বিক্রি প্রক্রিয়ায় অবৈধ সিন্ডিকেট গঠনের অপচেষ্টা চালাচ্ছে। ইতিপূর্বে লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে তামাক চাষী ও তামাক ক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের নিয়ে কয়েকটি সফল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে চাষীদের পক্ষ থেকে ২২ দফা দাবি উত্থাপন করা হয়। প্রশাসনের হস্তক্ষেপে বেশ কিছু দাবি পূরণ হলেও বর্তমান বাস্তবতাকে পুঁজি করে সিন্ডিকেট চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে কৃষকদের ন্যায্য প্রাপ্তি থেকে দূরে রাখার চেষ্টা করছে।

তামাক চাষী সমিতির সভাপতি মোঃ মোনায়েম সিদ্দিকী মিলন বলেন, “যারা অতীতে আমাদের পাশে ছিল না, তারাই এখন ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

এই সিন্ডিকেট ভেঙে প্রকৃত চাষীদের তামাক বিক্রির নিশ্চয়তা এবং সিন্ডিকেটমুক্ত বাজার গঠনে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন জেলার হাজার হাজার তামাক চাষী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

সিন্ডিকেটের কবলে লালমনিরহাটের তামাক বাজার: ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা, তামাক চাষী সমিতির তীব্র প্রতিবাদ

আপডেট সময় : 03:17:29 pm, Wednesday, 20 May 2026