Dhaka , Friday, 18 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল: মোনাফ সিকদারসহ ১৩ জনের নামে মামলা, অজ্ঞাত ৫০-৬০ জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান আইনশৃঙ্খলা ও সুশাসনে গুরুত্ব দিলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ বিএনপি নেতৃবৃন্দ: বরিশালে বিশেষ সভা অনুষ্ঠিত গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় নিজের শক্তিকে চিনে নাও, পৃথিবীটাকে জয় করো: সাফা কবির পাইকগাছায় ডব্লিউএফপি’র সড়কে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ পাইকগাছায় লবণাক্ত পানি রোধে গোলটেবিল নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পাওনা পরিশোধের দাবিতে সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকদের অবস্থান এমপিকে কবে বিয়ে করছেন রিংকু, জানা গেল দিনক্ষণ রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিবে পদায়ন চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের আগস্টে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা বিরোধী দলের লংমার্চ ঘিরে আওয়ামী লীগের ষড়যন্ত্রের অভিযোগ রাশেদের কালিয়াকৈরে বোয়ালী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে জনসচেতনা সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন মাদারীপুরে আলোচিত আইভি হত্যার এক সপ্তাহেও গ্রেপ্তার নেই, আতঙ্কে পরিবার ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই:- মেয়র ডা. শাহাদাত হোসেন এসআই আলতাফ হত্যা: ১৫ আসামিকে ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার চাকসুর উদ্যোগে চবিতে প্রকাশিত হলো আইনবিষয়ক ম্যাগাজিন ‘আইনের আলো’ সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের পজিটিভ সরাইল এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর উচ্ছেদ: কচুয়াকাঠি আধুনিক সেতু নির্মাণের পথ সুগম

সরাইলে গভীর রাতে স্বামীর হাতে স্ত্রী খুন 

  • Reporter Name
  • আপডেট সময় : 06:27:14 pm, Wednesday, 29 January 2025
  • 258 বার পড়া হয়েছে

সরাইলে গভীর রাতে স্বামীর হাতে স্ত্রী খুন 

 আব্বাস উদ্দিন, ব্রাহ্মণ বাড়িয়া জেলা প্রতিনিধি 

ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামে স্বামীর প্রহারে পাঁচ সন্তানের জননী তানিয়া বেগম -৩৫- এর মৃত্যু হয়েছে । মৃত তানিয়া নোয়াগাঁও ইউনিয়নের শেখবাড়ির মরহুম শেখ ইনু মিয়ার কনিষ্ঠ কন্যা। ঘাতক উজ্জ্বল মৈশান নোয়াগাঁও ইউনিয়নের  মৈশানবাড়ির মোঃওলিউর রহমান মৈশানের ছেলে। তানিয়ার পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার গভীর রাতে নিহতের স্বামী উজ্জ্বল বেপরোয়া হয়ে তার স্ত্রীকে মারধর শুরু করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। সন্তানরা এলাকার মানুষের সাহায্য কামনা করলেও কেউ এগিয়ে না আসায় বড় মেয়ে ৯৯৯ কল করে তার মাকে বাঁচানোর আকুতি জানালে পুলিশ এসে তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে প্রেরন করে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পালিয়ে গেছে। 

আরো জানা গেছে ১৬ বছর আগে নোয়াগাঁও গ্রামের মৈশান বাড়ির উজ্জ্বলের সাথে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়। উজ্বল বর্তমানে কালীকচ্ছের মনিরবাগে স্থায়ীভাবে বসবাস করে। বিয়ের পর থেকেই উজ্জ্বল তার স্ত্রীর উপর বিভিন্ন বায়না নিয়ে মারধোর করতো। এরই মধ্যে তানিয়ার কোলে একে একে ৫টি সন্তান জন্ম নেয়। ৩ ছেলে ও ২ মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে শত নির্যাতনে সহ্য করে স্বামীর সংসার করতে থাকে তানিয়া। 

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মোঃ রফিকুল হাসান বলেন, বর্তমানে তানিয়ার লাশ ময়না তদন্তের জন্য ব্রাক্ষণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল: মোনাফ সিকদারসহ ১৩ জনের নামে মামলা, অজ্ঞাত ৫০-৬০

সরাইলে গভীর রাতে স্বামীর হাতে স্ত্রী খুন 

আপডেট সময় : 06:27:14 pm, Wednesday, 29 January 2025