Dhaka , Sunday, 26 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ অস্ত্রধারী গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন সিএমপি’র নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শিবচরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা বিসিকের হাল ধরলেন বেনজীর আহমেদ টিটো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্য মন্ত্রী রূপগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। অবশেষে যাত্রামুড়ায় ঈদগাহ ও জানাজার মাঠ পেল ৫ হাজার বাসিন্দা রূপগঞ্জে শত বছরের কাঞ্চন বাজারে ২০ বছর পর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন : উৎসবমুখর পরিবেশ পার্কিং অবমুক্তে উদ্যোগের আশ্বাস চউক চেয়ারম্যানের, ট্যাগ সদস্যদের সঙ্গে মতবিনিময় কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে:- ডিসি জাহিদ নারায়ণগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বানভাসিদের পাশে ইউসিএফ ও পথশিশু আশ্রয় কেন্দ্র, চিকিৎসাসেবা-নগদ সহায়তা-বস্ত্র বিতরণ বর্ষাকাল এলেই সরগরম পাইকগাছার নার্সারি; শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা পাইকগাছায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিলেট নগরীর শিববাড়ি এলাকার বাসিন্দা বিপাশা দে (দিয়া) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন।

সরকার শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিভা বিকাশের ধারা শক্তিশালী করতে চায়:- প্রতিমন্ত্রী মীর হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 08:08:35 pm, Friday, 15 May 2026
  • 54 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ক্রীড়া ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের সবচেয়ে উজ্জ্বল প্রতিচ্ছবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে, সুস্থ শরীর ও সৃজনশীল মনই পারে একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলতে। সেই লক্ষ্যেই দেশব্যাপী ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, নতুন প্রজন্মকে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিভা বিকাশের ধারাকে শক্তিশালী করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই সারা দেশে নতুন কুঁড়ি স্পোর্টস এর আয়োজন করেছে, আগামী প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলার জন্যই। সুতরাং এই ধরনের কারাতে চর্চা যত বাড়বে, ততই দেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুন্দর ও সমৃদ্ধ হবে।’

তিনি শুক্রবার (১৫ মে) বিকালে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে ‘চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন’ আয়োজিত ‘শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম।

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের সভাপতি, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু মোশাররফ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রধান কোচ কাউসার আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্ব অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) ফয়সাল আহমেদ, উপ পুলিশ কমিশনার (হেড কোয়াটার) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার-ডিবি উত্তর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), মো. হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) শ্রীমা চাকমা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আমিনুল ইসলাম, বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আবু আহমেদ হাসনাত, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শরিফুল ইসলাম তুহিন, এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এস এম আবু ছালেহ, মিডিয়া সম্পাদক মোহাম্মদ ফারুক, জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান আছিফ চৌধুরী, জাসাস-চট্টগ্রাম মহানগর সভাপতি মামুনুর রশিদ শিপন প্রমুখ।
অনুষ্ঠানে আকর্ষণীয় ডিসপ্লে পরিচালনা করেন ওয়ার্ল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি ও জাজ শিহান কাউসার আহমেদ ও বাংলাদেশ পুলিশের কারাতে কন্যা এস আই লতা পারভীন। প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও সাটিফিকেট তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, এই দেশের নতুন প্রজন্মেকে নতুনভাবে গড়ে তোলা এই সরকারের প্রধানতম লক্ষ্য এবং উদ্যোগ। একটি সুস্থ, সচেতন ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার আমাদের সরকারের। ক্রীড়া শিখায় শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্ব। এসব গুণের সমন্বয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি তরুণ হবে আত্মবিশ্বাসী, দক্ষ ও দেশপ্রেমে উজ্জীবিত। সেজন্য আমি এই ধরনের আয়োজনকে উৎসাহিত করি এবং সর্বতোভাবে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক

সরকার শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিভা বিকাশের ধারা শক্তিশালী করতে চায়:- প্রতিমন্ত্রী মীর হেলাল

আপডেট সময় : 08:08:35 pm, Friday, 15 May 2026