Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে খুনি আনন্দের ফাঁসি চেয়েছেন স্বজনরা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:43:36 pm, Thursday, 11 June 2026
  • 32 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী (বারঘড়িয়া) এলাকার বাসিন্দা মো. উজ্জ্বল মিয়া হত্যাকাণ্ডের বিচার এবং প্রধান আসামি আলমগীর হোসেন ওরফে আনন্দের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে লালমনিরহাটে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে নিহতের মা রহিমা বেগম কান্নায় ভেঙে পড়েন এবং অভিযোগ করে বলেন, “গত ২ জুন সকালে বাড়ির সামনে প্রধান আসামি আলমগীর হোসেন ওরফে আনন্দ ধারালো অস্ত্র দিয়ে উজ্জ্বল মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। সেই সময় অন্য অভিযুক্তরাও এই নৃশংস হামলায় অংশ নেয়।” পরে গুরুতর আহত অবস্থায় উজ্জ্বলকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মানববন্ধনে বক্তব্য রাখা অন্য বক্তারা দাবি করেন, প্রধান আসামি আনন্দ ও দ্বিতীয় আসামি মো. সুজন মিয়াসহ ৪, ৫, ৬ ও ৭ নম্বর আসামিদের পরিকল্পিত হামলার ফলেই উজ্জ্বল মিয়ার অকাল মৃত্যু হয়েছে। তারা প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান, যাতে ভবিষ্যতে কোনো অপরাধী এ ধরনের সহিংসতা করার সাহস না পায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে খুনি আনন্দের ফাঁসি চেয়েছেন স্বজনরা

আপডেট সময় : 07:43:36 pm, Thursday, 11 June 2026