Dhaka , Monday, 9 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
এবার গাইবান্ধায় ‘উচ্ছৃঙ্খল’ পরীমনিকে বয়কট তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে সরকার: নূরুল ইসলাম বুলবুল তারেক রহমানের সঙ্গে হাত মিলাইছি, আমারে ডাইক্কা নিছে তার বিরুদ্ধে অনেকেই আমাকে নানা কথা বলেছিল: ফারাহ খান ৭ নভেম্বরের চেতনা থেকেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছিল :- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, পাহাড়তলী “হাজী ক্যাম্প একাদশ ক্লাব”এর জার্সি উন্মোচন ৭ নভেম্বর সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, স্বাধীনতা এবং গণতান্ত্রিক চেতনার কথা স্মরণ করিয়ে দেয়: নাজিমুর রহমান অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা শ্রীপুরে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত পাইকগাছা হাসপাতালে রোগীদের উন্নত খাবার পরিবেশন মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মধুপুরে বাগবাড়ী মোড়-চাপড়িহাট সড়কের বেহাল দশা, ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী ঋণের শেকলে দুবলার চরে ১০ হাজার জেলের জীবনযুদ্ধ ঈদগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রোনালদোর ৭ নম্বর জার্সি কি অবসরে পাঠাচ্ছে পর্তুগাল? ভোট চুরির পর এবার মোদি সরকারের বিরুদ্ধে আরও এক চুরির অভিযোগ রাহুল গান্ধীর সরাইলে কৃষকদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ৭ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে ঢাকায় গ্রামপুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫ সাতই নভেম্বর পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রা শুরুর দিন: ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ​ফরিদপুরের চরভদ্রাসনে দুর্গম চরাঞ্চলে ‘স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শিত যথাযোগ্য মর্যাদায় চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত- বর্ণাঢ্য আয়োজন

রূপগঞ্জে ছাত্রদল নেতা জাহিদুল হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:17:11 pm, Wednesday, 9 April 2025
  • 183 বার পড়া হয়েছে

রূপগঞ্জে ছাত্রদল নেতা জাহিদুল হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন বিক্ষোভ

মাকসুদুল হোসেন তুষার স্টাফ রিপোর্টার

রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বুধবার বেলা ১১ টায় ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, নিহত জাহিদুলের মামা নূর মোহাম্মদ, দিল মোহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, ছাত্রদল নেতা হৃদয়, তৌহিদ, তামিম, শাকিলসহ আরো অনেকে।

বক্তারা বলেন, জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ৯ মাস অতিবাহিত হলেও মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। মামলা তুলে নিতে আসামিরা মামলার বাদী ও নিহত জাহিদুলের মা পুষ্প আক্তারসহ পরিবারের সদস্যদের নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। আসামিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। অবিলম্বে আসামিদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

জাহিদুল ইসলামের মামা নুর মোহাম্মদ জানান, জাহিদুল রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক হিসেবে রাজনীতি করতেন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে ডজন খানেকেরও বেশি রাজনৈতিক মামলায় জেল খেটেছেন। জাহিদুলকে পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সন্ধ্যায় রূপগঞ্জের সোনাবো এলাকা থেকে জাহিদুলকে ডেকে নিয়ে সোনারগাঁয়ের পাকুন্দা এলাকায় রাত ১০টার দিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় জাহিদুল ইসলামের মা পুষ্প আক্তার বাদী হয়ে
জাকির হোসেন, নাজমুল হোসেন, রাসেল, আবু বক্করসহ ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার গাইবান্ধায় ‘উচ্ছৃঙ্খল’ পরীমনিকে বয়কট

রূপগঞ্জে ছাত্রদল নেতা জাহিদুল হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন বিক্ষোভ

আপডেট সময় : 12:17:11 pm, Wednesday, 9 April 2025