Dhaka , Sunday, 26 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
১৯ বছরেই কথাসাহিত্যিক হিসেবে আলোচনায় মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন? সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতির অভিযোগ পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি নগরীর খুলশীতে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ এসআই গুরুতর আহত এআই ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, যা জানা জরুরি রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ অস্ত্রধারী গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন সিএমপি’র নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শিবচরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা বিসিকের হাল ধরলেন বেনজীর আহমেদ টিটো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্য মন্ত্রী রূপগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। অবশেষে যাত্রামুড়ায় ঈদগাহ ও জানাজার মাঠ পেল ৫ হাজার বাসিন্দা

মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:01:31 pm, Friday, 19 June 2026
  • 41 বার পড়া হয়েছে

সীমান্ত দাস, মির্জাপুর উপজেলা প্রতিনিধি,

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের মিলগেট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টাঙ্গাইল জোন)। ​বুধবার (১৭ জুন, ২০২৬) সকাল ১১টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান চলাকালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বেশ কয়েকজন গ্রাহককে কয়েক লক্ষ টাকা আর্থিক জরিমানা এবং একজনকে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গ্যাস রেগুলেটর জব্দ করা হয়েছে।

​তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গোড়াই মিলগেট ও নাজিরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল। অভিযানের সময় ওই এলাকার বিপুল সংখ্যক অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মাটির নিচে থাকা অবৈধ পাইপলাইন তুলে নিয়ে যাওয়া হয়।

​অভিযান চলাকালে উপস্থিত ম্যাজিস্ট্রেটের কাছে বেশ কয়েকজন সাধারণ গ্রাহক তাদের ভোগান্তির কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। গ্রাহকদের অভিযোগ, তারা সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে গ্যাস সংযোগের জন্য ব্যাংকে টাকা জমা দিয়েছিলেন এবং তাদের ফাইলও পাস হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বিগত সরকার নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করে দেওয়ায় তারা বিপাকে পড়েন। টাকা জমা দিয়েও বছরের পর বছর তারা বৈধ সংযোগ পাননি।

​ভুক্তভোগী গ্রাহকদের দাবি, অন্তত ২০১৪ সাল পর্যন্ত যারা ব্যাংকে টাকা জমা দিয়েছেন, তাদের ফাইলগুলো বিবেচনা করে দ্রুত বৈধ সংযোগের ব্যবস্থা করা হোক। এতে করে যেমন অবৈধ সংযোগ ব্যবহারের প্রবণতা কমবে, তেমনি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব পাবে।
​কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সম্পদ রক্ষা এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে তিতাসের এই ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ বছরেই কথাসাহিত্যিক হিসেবে আলোচনায় মেহেদি হাসান রাসেল

মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : 07:01:31 pm, Friday, 19 June 2026