Dhaka , Tuesday, 28 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বায়েজিদ বোস্তামী থানার অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চিহিৃত সন্ত্রাসী ডেভিড ইমন’র ২ সহযোগী গ্রেফতার চট্টগ্রামের ‎আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সেই সড়কের মেরামতের কাজ শুরু দক্ষিণ মিঠাছড়ির সংরক্ষিত বনভূমিতে অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও কুপিয়ে ছিনতাই মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ট্রাক-সিএনজির সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু প্রফেসর ড. রামদুলাল রায়ের আরোগ্য কামনায় গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে \ অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি নগরীর আমবাগান বস্তিতে মিললো থানা লুটের জোড়া অস্ত্র দূর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে মিনিবাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর — বিল দিচ্ছেন, গ্যাস পাচ্ছেন না; চরম দুর্ভোগে হাজারো পরিবার রামুতে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কাশেম র‍্যাবের হাতে গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা। মাদারীপুরে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন?

মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধ সভায় চিহ্নিত মাদক ব্যবসায়ী! ক্ষুব্ধ এলাকাবাসী।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:30:57 pm, Tuesday, 19 May 2026
  • 59 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

মাদক, চুরি ও কিশোর গ্যাং-এর দৌরাত্ম্য রুখতে আয়োজন করা হয়েছিল এক আলোচনা ও মতবিনিময় সভার। সমাজের শান্তি প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাই যখন একজোট হওয়ার কথা বলছেন, ঠিক তখনই সেই মঞ্চে দেখা মিললো এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর!

চট্টগ্রাম মহানগরীর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের সি-ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে এমন এক ঘটনা ঘটেছে, যা নিয়ে এখন তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে সাধারণ মানুষের মনে। ব্যানারে স্পষ্ট লেখা-মাদক ও কিশোর গ্যাং-এর সামাজিক অশান্তি প্রতিরোধে এই মতবিনিময় সভা।

মঞ্চে উপস্থিত আছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। শুধু তাই নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সভায় উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও।
অথচ, এই সচেতনতামূলক সভার ঠিক মঞ্চে সদর্পে বসে থাকতে দেখা গেছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শওকত নেওয়াজকে।

পুলিশের নিজস্ব নথিপত্র বা পিসিপিআর (PCPR) রেকর্ড কী বলছে? নথিতে স্পষ্ট উল্লেখ আছে, মৃত নাজির আহাম্মদের ছেলে শওকত নেওয়াজের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে, ২০১৬ সালের ১৪ জুলাই কোতোয়ালী থানার ২১ নম্বর মামলায় বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৭ সালের ২৬ আগস্ট তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় আরও একটি মাদক মামলা (মামলা নং ৮১) দায়ের হয়।
এমনকি ২০২১ সালের মে মাসেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওয়ারেন্ট ও মামলা (মামলা নং ৮৬) রুজু হয়।
যাঁর অপরাধের খতিয়ান এতোটাই দীর্ঘ, যিনি সমাজকে মাদকের বিষে নীল করছেন, তিনি কীভাবে মাদকবিরোধী সভায় প্রকাশ্য ঘুরে বেড়ান?

সাধারণ মানুষের অভিযোগ, যেখানে খোদ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন, সেখানে একজন চিহ্নিত মাদক কারবারি কীভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়? কেন তাকে আইনের আওতায় আনা হলো না? ইদানিং কালে নগরীতে বিভিন্ন মাদক, কিশোর গ্যাং বিরোধী মানববন্ধন, প্রতিবাদ সমাবেশে মাদক ব্যবসায়ী, সেবনকারী ও কিশোর গ্যাং সদস্যদের উপস্থিতি দেখা পরিলক্ষিত হচ্ছে।

এই ঘটনার পর স্থানীয় সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী সভায় মাদক ব্যবসায়ীর এমন উপস্থিতি স্থানীয় বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের সদিচ্ছাকেও সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলছে।

মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে হলে অপরাধীদের জন্য রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ করতে হবে। একই সাথে প্রশাসনের এমন নীরব ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন। এলাকাবাসীর দাবি-মাদক মুক্ত সমাজ গড়তে শুধু মুখে বুলি নয়, চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হোক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধ সভায় চিহ্নিত মাদক ব্যবসায়ী! ক্ষুব্ধ এলাকাবাসী।

আপডেট সময় : 01:30:57 pm, Tuesday, 19 May 2026