Dhaka , Saturday, 23 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
“গায়ের চামড়া দিয়ে জুতা বানালেও শোধ হবে না ঋণ” — এলাকাবাসীর জন্য নিজ অর্থায়নে ড্রেন পরিষ্কারে সাবেক কাউন্সিলর ও চেয়ারম্যান ঝুম্মুন সাহেব রামিসার নৃশংস হত্যাকাণ্ড দেশে ছাত্র সমাজের হৃদয়ে রক্তক্ষরণের শামিল: শহীদুল ইসলাম সাজু রামু উপজেলা ভূমি অফিসসহ ইউনিয়ন অফিসে পদ শূন্য : সেবা বঞ্চিত সাধারণ মানুষ নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প নামের মিল থাকায় বিএনপি নেতাকে পুলিশি হয়রানির অভিযোগ নোয়াখালীতে স্যাকমোর ভুল চিকিৎসায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু সরাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু, চট্টগ্রাম হাটহাজারীতে দিনব্যাপী জনসেবামূলক কর্মব্যস্ততায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি সিলেটে ঈদুল আজহা উপলক্ষে “রক্তের অনুসন্ধানে আমরা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ও মেহেদী উৎসব “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়”— চট্টগ্রামে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনীতে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক কক্সবাজারের মুফতি মুহিববুল্লাহ হিল বাকী বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির ২ রাউন্ড ফাঁকা গুলি, ফুলবাড়ীতে ইয়াবাসহ আটক ১ রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬, পুলিশের ৩৮ রাউন্ড ফাঁকা গুলি শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’ দুর্গাপুরে ডিএসকে হাসপাতাল সার্ভিস প্রমোশন মত বিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত বিএনপি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে : ড. মঈন খান চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম ওয়াসার নতুন কাণ্ডারি প্রকৌশলী সেলিম মো. জানে আলম রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন রাজধানীতে ছাত্রীর আত্মহত্যার পর স্কুলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শিক্ষার্থীদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই নেইমারকে নিয়ে দুঃসংবাদ নীলফামারীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা: প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ

বিদ্যালয়ে না এসে বেতনভাতা উত্তোলনকারী বিতর্কিত সে-ই প্রধান শিক্ষক অবশেষে বদলি হলেন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:08:20 am, Tuesday, 16 July 2024
  • 155 বার পড়া হয়েছে

বিদ্যালয়ে না এসে বেতনভাতা উত্তোলনকারী বিতর্কিত সে-ই প্রধান শিক্ষক অবশেষে বদলি হলেন।।

মোঃ মাসুদ রানা মনি
  
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
   
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ে না এসে বেতনভাতা উত্তোলন- অন্য শিক্ষকদের বিভিন্ন অজুহাতে কোনঠাসা ও সরকারি বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিষোদগার ও স্বেচ্ছাচারিতার অভিযোগে রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতর্কিত সে-ই প্রধান শিক্ষক হাফিজ মোঃ মাশহুদ চৌধুরীকে বদলি করা হলো লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার তুষভান্ডার নছরউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে।
আজ সোমবার -১৫ জুলাই- বিকালে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর সরকারি মাধ্যমিক শাখা ৩৭.০২০০০০.১০৬.১৯.০০২.২২.৬৬৭ স্মারকে তাকে রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয় হতে বিমুক্তি ও যোগদান পূর্বক প্রজ্ঞাপন জারি করেন।
জানা যায় রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিদ্যালয়ে তিনি অনুপস্থিত রয়েছেন। শুধু তাই নয় উনার পদাঙ্ক অনুসরণ করে আরো তিনজন শিক্ষকও বিদ্যালয়ে ঠিকমতো ক্লাশ করেন না। অসুস্থতার অজুহাতে ঠিকমতো বিদ্যালয়ে আসেন না।
অথচ সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করছেন, বেতনভাতা উত্তোলন করছেন।
বিষয়টি নিয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোছা. শারমিন ইসলাম চলতি মাসের ৪ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার একই মাসের ১০ জুলাই সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন প্রেরণ করেন।
সাবেক কয়েকজন শিক্ষার্থী জানান তিনি আগে যে প্রতিষ্ঠানগুলোতে  ছিলেন- সেখানকার কয়েকটি বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির দায়ে তাকে সিলেটের স্বনামধন্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে রামগঞ্জ উপজেলার রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ে (রামগঞ্জ মধুপুর ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়) বদলি করা হয়। 
যা দৈনিক সমকাল- ডেইলি ম্যাসেঞ্জার- আই নিউজ- সুনামগঞ্জের খবর- সুনাম কণ্ঠ নামের কয়েকটি অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হয়েছিলো। রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদানের পরও থেমে নেই তার হম্বিতম্বি। 
তিনি বিভিন্ন সময়ে রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সন্ত্রাসী ও সাংবাদিকদের নিয়ে ফেসবুকে কটাক্ষ বিভিন্ন আপত্তিকর পোষ্ট দিয়েছেন। এলাকাবাসীকে চোর সাব্যস্ত করেও ফেসবুকে পোষ্ট করছেন বিতর্কিত এই প্রধান শিক্ষক। 
আগাম স্বাক্ষর দিয়ে তুলেছেন মাসিক বেতন। এতে বিদ্যালয়ের কতিপয় শিক্ষক এহেন অনিয়মে উনাকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
কেউ কেউ মনে করছেন উক্ত বিদ্যালয়ের জনৈক শিক্ষক- যিনি গত ২৬- ২৭ বছর অত্র বিদ্যালয়ে বিভিন্ন অজুহাতে প্রধান শিক্ষককে কৌশলে বিতাড়িত করে বা অনুপস্থিত রেখে নিজেই চতুর্থ স্থানের সহকারী শিক্ষক থাকার পরও প্রধান শিক্ষকের দায়িত্ব নিজের কাঁধে স্বেচ্ছায় তুলে নেন। 
লুটপাট চালান সরকারি তহবিল- বিজ্ঞানাগার ও সরকারী কম্পিউটার ল্যাবের মালামাল শিক্ষার্থীদের মাঝে তুলে না দিয়ে রেখেছেন তালাবদ্ধ। কোনভাবে তিনি এখান থেকে বদলি হতে রাজি নন। মাঝখানে একবার বদলি হলেও অজ্ঞাত কারনে তিনি আবারও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
বর্তমান প্রধান শিক্ষক হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী যোগদানের আগে একজন নারী প্রধান শিক্ষক ঢাকা থেকে রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। মাত্র কয়েকমাসের কঠোর পরিশ্রমে সর্বশেষ -২০২৪ই- সনের এসএসসি পরিক্ষায় -১৪জন এ প্লাস- পেয়েছে। দুই যুগের বেশি সময়ের পর উক্ত বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক। অভিভাবকদের বাহবা পেয়েছেন শিক্ষকগণ। 
প্রাক্তন শিক্ষার্থীরা -রাসউবিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন- ঈদ উল আযহার পরদিন জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেও বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের জন্য নেয়া হয়নি কোন সংবর্ধনার।
এ ব্যপারে প্রধান শিক্ষক -সদ্য বদলিকৃত- হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী জানান- আমি অসুস্থ্য তাই বিদ্যালয়ে আসতে পারিনি। তাছাড়া আমি শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে ছুটির দরখাস্ত দিয়েছি।
উপজেলা -মাধ্যমিক- একাডেমিক সুপারভাইজার শরিফুল্লাহ আস শামস জানান- আমরা উনার ছুটির দরখাস্ত কোন দপ্তরে পাইনি।
সরেজমিনে তদন্ত করে বিদ্যালয়ের পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা না পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“গায়ের চামড়া দিয়ে জুতা বানালেও শোধ হবে না ঋণ” — এলাকাবাসীর জন্য নিজ অর্থায়নে ড্রেন পরিষ্কারে সাবেক কাউন্সিলর ও চেয়ারম্যান ঝুম্মুন সাহেব

বিদ্যালয়ে না এসে বেতনভাতা উত্তোলনকারী বিতর্কিত সে-ই প্রধান শিক্ষক অবশেষে বদলি হলেন।।

আপডেট সময় : 09:08:20 am, Tuesday, 16 July 2024