Dhaka , Monday, 27 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন? সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতির অভিযোগ পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি নগরীর খুলশীতে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ এসআই গুরুতর আহত এআই ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, যা জানা জরুরি রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’, দেশে ফিরলেন পার্টির প্রতিষ্ঠাতা

  • Reporter Name
  • আপডেট সময় : 03:03:03 pm, Saturday, 6 June 2026
  • 55 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

ভারতের রাজধানী দিল্লি-র যন্তর মন্তর এলাকায় শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে অনলাইনভিত্তিক যুব আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বিভিন্ন প্রতিযোগিতামূলক ও স্কুল পর্যায়ের পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শনিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছান। বিমানবন্দরে পুলিশের সঙ্গে সাক্ষাতের পর তিনি সমর্থকদের পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জড়ো না হয়ে সরাসরি যন্তর মন্তরে যাওয়ার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমি পৌঁছে গেছি। যন্তর মন্তরে আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। বই এবং আমাদের তিরঙ্গা আনতে ভুলবেন না। ভালোবাসা ও শান্তির মাধ্যমে আমাদের আন্দোলন এগিয়ে নিতে হবে।” তিনি আন্দোলনকারীদের পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর আহ্বানও জানান।

সিজেপির অভিযোগ, NEET-UG 2026, CUET, SSC GD এবং CBSE-এর বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস ও মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তারা ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগ দাবি করছে।

এদিকে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন পরিচিত সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি বলেন, অভিজিৎ দিপকেকে গ্রেপ্তার করা হলে তিনি ছয় সপ্তাহের অনশন কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে তিনি অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ আচরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতার আহ্বান জানান।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দিল্লি পুলিশইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নয়াদিল্লি ও আশপাশের কৌশলগত এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

সিজেপিও তাদের সমর্থকদের শান্তিপূর্ণ আচরণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান প্রদর্শন এবং অহিংস কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার পর যন্তর মন্তরের এই কর্মসূচিকে সংগঠনটির প্রথম বড় মাঠপর্যায়ের সমাবেশ হিসেবে দেখা হচ্ছে। যদিও সিজেপি এখনও নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তবুও অনলাইন প্ল্যাটফর্মে তাদের অনুসারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’, দেশে ফিরলেন পার্টির প্রতিষ্ঠাতা

আপডেট সময় : 03:03:03 pm, Saturday, 6 June 2026