Dhaka , Monday, 21 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চিকিৎসার ভরসাস্থলে চরম হতাশা:নানামুখী সংকটে ভুগছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী পাইকগাছা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজীর ভোলা সফর উপলক্ষে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের প্রস্তুতি সভা ২৬ সেপ্টেম্বর কাউখালী-বরিশাল সরাসরি বাস নেই, ভোগান্তিতে হাজারো যাত্রী চন্দনাইশ-আনোয়ারায় রুবি সিমেন্টের সর্বোচ্চ পাইকারি বিক্রেতা হাজী মোহাম্মদ রফিক, পেলেন মোটরসাইকেল উপহার ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা” কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:55:56 pm, Monday, 8 September 2025
  • 217 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

পরিবেশ ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের অভিনব উদ্যোগ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার নগরীর ২ নং গেটে অবস্থিত বিদ্যানন্দ দাতব্য চিকিৎসালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেছেন সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন।

এই কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠী প্রাথমিকভাবে তাদের কুড়ানো প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে এই হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা পাবেন। এই সেবার মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার, ওষুধ, ল্যাব টেস্ট সুবিধা রয়েছে। ধীরে ধীরে অন্যান্য রিসাইক্লেবল বর্জ্যেও বিনিময় করা যাবে।

প্রোগ্রামে সিটি মেয়র নিজেই পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে বেশ কিছু রোগীকে সরাসরি নিজ হাতে চিকিৎসা সেবা দিয়েছেন এবং এই হাসপাতালে স্বেচ্ছাশ্রম দিতে আসবেন বলে জানালেন।

সিটি মেয়র তার বক্তব্যে বলেন “বিদ্যানন্দ ফাউন্ডেশন দীর্ঘ সময় ধরে তাদের উদ্ভাবনী আইডিয়ার মাধ্যমে সিটি কর্পোরেশন কে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করে যাচ্ছে। আজকের এই করমসূচীর মাধ্যমে এই সহযোগিতা আরো এক ধাপ এগিয়ে গেলো। আজকের এই ইনোভেশন বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় একটি রোল মডেল হিসেবে থাকবে। তিনি এই কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মো: জামাল উদ্দিন বলেন, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে পরিবেশ দূষণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠী। একই সময়ে এই প্রান্তিক জনগোষ্ঠী তাদের মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এই দুইটা সমস্যাকে একটা কনসেপ্টের মাধ্যমে সমাধান করার চিন্তা থেকে ” প্লাস্টিক কেয়ার” প্রজেক্টের যাত্রা। এর ফলে একদিকে পরিবেশ দূষণ যেমন কমবে তেমনি প্রান্তিক মানুষও স্বাস্থ্যসেবা পাবেন এবং মানুষের মধ্যে পরিবেশ দূষনের বিরুদ্ধে সচেতনতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে। এটি স্থায়ীভাবে চালু থাকবে”।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মো: জামাল উদ্দিন, শিশু বিশেষজ্ঞ ডা: মুজিবুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা: নিউটন ঘোষ, মেয়রে একান্ত সহকারী জিয়া উদ্দিন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চিকিৎসার ভরসাস্থলে চরম হতাশা:নানামুখী সংকটে ভুগছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা” কর্মসূচি

আপডেট সময় : 06:55:56 pm, Monday, 8 September 2025