Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:37:58 pm, Monday, 21 September 2026
  • 86 বার পড়া হয়েছে

নুর মুহাম্মদ, কক্সবাজার,

শিশু অধিকার সুরক্ষায় কক্সবাজারে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত করণীয় শীর্ষক কর্মশালা ২০ সেপ্টেম্বর ২০২৬ কক্সবাজার হোটেল ইউনি রিসোর্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। বর্তমান এবং আগামী প্রজন্মকে সমৃদ্ধ করতে শিশু অধিকারের সঠিক বাস্তবায়ন খুবই জরুরি। বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া এগুলো শিশু অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান অন্তরায় এবং এগুলো রোধ করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত কক্সবাজার জেলা গঠনে গণমাধ্যম প্রতিনিধিদের দায়িত্ব রয়েছে এবং এলাকার জনগণ সচেতন করতে হবে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কক্সবাজার এরিয়া কোর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক বলেন, “ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিগত ২০১৯ সাল থেকে শিশু অধিকার সুরক্ষায় বিশেষ করে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া বন্ধে জেলা এবং উপজেলা প্রশাসন, সরকারের বিভিন্ন দপ্তর এবং প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, বেসরকারি সংস্থা, জন-প্রতিনিধি,ধর্মীয় নেতা, যুব, শিশু ও কিশোর-কিশোরী, স্থানীয় সংগঠন, সিবিও এবং সর্বস্তরের জনগণের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করে আসছে।

বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া সর্ম্পকিত বর্তমান ও পূর্বের পরিস্থিতি এবং বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া বন্ধে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর গৃহীত কার্যক্রম সম্পর্কেমূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাইল্ড সেইফটি নেট প্রেজক্ট ম্যানেজার সাগর ডি’ কস্তা।

নারী ও শিশু বিষয়ক সাংবাদিকতার নৈতিকতা ও বিবেচ্য বিষয়সমূহ বিষয়ে সেশন পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ন্যাশনাল অফিসের ইন্টারনাল ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার দেবাশীষ রঞ্জন সরকার ।

সাংবাদিকতায় অনুসন্ধানমূলক দক্ষতা, কৌশল ও প্রাপ্ত ফলাফল কীভাবে উন্নত করা যায় এই বিষয়ে দিক নির্দেশনামূলক সেশন পরিচালনা করেন বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক মহসিন উল হাকিম। এরপর উমুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তিনি গণমাধ্যম প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এরপর দলীয় কাজের মাধ্যমে গণমাধ্যম প্রতিনিধিগণ বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া বন্ধে তাদের করণীয় সর্ম্পকে মতামত তুলে করেন।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয় এবং মডারেট করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উপজেলা কোর্ডিনেটর ছোটন বড়–য়া এবং কমিউনিকেশনস স্পেশালিষ্ট বিপ্লবী রানী দে রায়।

উল্লেখ্য যে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাল্যবিবাহ ও শিশুশ্রমের ঝুঁকিতে আছে এমন শিশুর দরিদ্র পরিবারে সুদমুক্ত ঋণ প্রদান, আয় বর্ধকমূলক প্রশিক্ষণ ও নগদ আর্থিক সহায়তা প্রদান, স্কুল থেকে ঝড়ে পড়া বন্ধে মেয়ে শিশুদের মাসিক বৃত্তি প্রদান, মেয়ে শিশুদের মনোবল এবং মানসিক সক্ষমতা বৃদ্ধির জন্য স্কুল ভিত্তিক মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রদান, মেয়েদেরকে আবেগ নিয়ন্ত্রন, সিদ্ধান্ত গ্রহণে দক্ষ করে গড়ে তোলার জন্য জীবন দক্ষতা প্রশিক্ষণ প্রদান, ধর্মীয় নেতৃবৃন্দদের সম্পৃক্ত করে বাল্যবিবাহের কুফল বিষয়ে আলোচনা করা এবং বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে সচেতনতা বৃদ্ধির জন্য বিভন্ন মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা

আপডেট সময় : 04:37:58 pm, Monday, 21 September 2026