Dhaka , Monday, 31 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ ঢাকায় স্ত্রী-সন্তানসহ রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা সাতসকালে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ কারিনার নতুন সিনেমার গুঞ্জনে অপ্রত্যাশিত মোড়! ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নেপালে সুড়ঙ্গে নিখোঁজ বহু মানুষ, গর্ত করে যা দেখা গেল ৩০ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক ১২ দিনব্যাপী আয়োজনের সমাপনী, হিফজ সম্পন্নকারীদের দস্তারে ফযিলত প্রদান সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে: অর্থমন্ত্রী কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি ধর্মের ঊর্ধ্বে মানবতা, অসহায় তিন হিন্দু পরিবারের রাস্তা সংস্কার করে দিলেন ওমর ফারুক মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে-উপদেষ্টা বিধান রঞ্জন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:46:36 pm, Sunday, 17 November 2024
  • 179 বার পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে-উপদেষ্টা বিধান রঞ্জন।।

মোঃ ফারুক মিয়া
সিনিয়র স্টাফ রিপোর্ট।।
   
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন- সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে।৫ আগস্ট দেশে যে পরিবর্তন হলো এটি এর আগে তো কেউ এভাবে ভাবতে পারেনি। পরিবর্তন এভাবেই আসে উল্লেখ করে তিনি বলেন- শিক্ষায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন।
 তিনি বলেন- জনশক্তিকে জনসম্পদে রুপান্তর করার কোন উদ্যোগ এর আগে নেয়া হয়নি। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বিশাল একটি কর্মযজ্ঞ উল্লেখ করে তিনি বলেন- জনগণ- প্রশাসন ও সরকারী সকল দপ্তরের সমন্বয়ে এটিকে এগিয়ে নিতে হবে। 
তিনি বলেন- সরকার হাওর ও চা বাগান অঞ্চলের শিশুদের উন্নয়ন সহায়তা নিয়ে চিন্তাভাবনা করছে। ঝরে পড়া রোধ ও শিশুদের শিক্ষায় উৎসাহ দান করতে স্কুল ফিডিং-দুপুরের খাবার- কর্মসূচী হাতে নেয়া হবে। ইতোমধ্যে দেশের ১৫০টি উপজেলায় এটি শুরু হয়েছে। তিনি অবকাঠামোগত প্রকল্প গুলো দ্রুত শেষ করতে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগকে তাগিদ দেন। 
তিনি আরো বলেন- আমরা টাল মাটাল পরিস্থিতি পেরিয়ে এলেও রাষ্ট্র ব্যবস্থা ভেঙ্গে পড়েনি।সরকারের ভাল মন্দ আপনাদের উপর। মানুষ সরকারকে ট্যক্স দেয়- বিনিময়ে নিরাপত্তা চায়। শিক্ষায় প্রশাসন এবং এলজিইডি দপ্তরের সংশ্লিষ্টতা বেশী। প্রাথমিক শিক্ষার মজবুতি অর্জনে সকলকে তিনি মনোযোগী হওয়ার আহবান জানান। 
আজ রোববার সকালে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বিভাগীয় কমিশনার কার্যালয় -সিলেট এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ- ডিআইজি- পুলিশ কমিশনার -জেলা প্রশাসকবৃন্দ- সিটি কর্পোরেশনের সিইও -প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ -বিভাগীয় ও জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ- সিলেট বিভাগের সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ -সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।নভেম্বর ২০২৪- রোববার সকালে অনুষ্ঠিত হয়।এর আগে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
সভায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে দুটি গবেষণাধর্মী প্রেজেন্টেশন নিয়ে আলোচনা হয়। এতে সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপর জরিপ করা হয়।সিলেট নানাবিধ কারণে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বৈষম্যের শিকার হয়েছে। সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা উন্নয়নকে জোরদার করতে অংশীজনরা পরামর্শ দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে-উপদেষ্টা বিধান রঞ্জন।।

আপডেট সময় : 12:46:36 pm, Sunday, 17 November 2024