Dhaka , Thursday, 6 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযান: ৩৫৫ বোতল ইস্কাপ সিরাপ ও মোটরসাইকেলের ট্যাংকে লুকানো গাঁজাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল জব্দ শ্রীপুরে যুবদল নেতার হামলায় পণ্ড আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনামূলক সভা যুবদল আহবায়কসহ আহত ৩ চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপাল মডেল স্কুল অ্যান্ড কলেজে গণঅভ্যুত্থান দিবস পালিত ৩ হাসপাতাল ও ২ স্কুলে চউকের পরিদর্শন, পার্কিং সংকট, নকশা লঙ্ঘন ও অনিয়মে উদ্বেগ চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান র‌্যাব-৭ চট্টগ্রাম’র অভিযানে বাইকার গ্যাং কর্তৃক ১ লাখ পিস ইয়াবা পাচারকালে ৬ জন আটক,০৫টি মোটরসাইকেল জব্দ প্রতারণার মামলায় সালমান ও তার বোনকে আদালতে হাজিরের নির্দেশ প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ব্রেট লি যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে উপসাগরীয় দেশগুলোও নিরাপদ থাকবে না: ইরান দেড় মাসের মধ্যে সর্বোচ্চে স্বর্ণের দাম নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ মৃত্যুদণ্ড সত্ত্বেও কেন দেশে ফিরতে চাচ্ছেন শেখ হাসিনা? কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী আলহাজ্ব আহমেদ সোহেল মহজুর। রামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরাইলে বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে র‍্যালি ও আলোচনা সভা গণভোটের গণরায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল মধুপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা রুমিন ফারহানার সভায় নেই বিএনপি বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: চবিতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল  জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনায় চরভদ্রাসনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস। রামুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর, প্রস্তুতি ও পুনর্বাসন ঘরের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক শহিদ পরিবারের আর্তনাদ শুনলে নিজেকে স্থির রাখতে পারি না’ :- চউক চেয়ারম্যান জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি

পুলিশের কাজের উদ্যম বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:26:37 pm, Sunday, 26 January 2025
  • 121 বার পড়া হয়েছে

পুলিশের কাজের উদ্যম বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

পুলিশের কাজের উদ্যম বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ সকালে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং কারাগারের জরুরি সেবা -হটলাইন- উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

উপদেষ্টা বলেন, পুলিশের জনবল স্বল্পতা নেই। জুলাই বিপ্লবের পর নানা কারণে তাদের কাজের উদ্যমে কিছুটা ভাটা পড়েছিলো।সেজন্য পুলিশের কাজের গতি ও উদ্যম বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হয়েছে।

কারাগারের জরুরি সেবা -হটলাইন- নম্বর “০৯৬১২০২১৬৯০” চালু হওয়া প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন- এখন থেকে এই জরুরি হটলাইন নম্বরের মাধ্যমে বন্দির অবস্থান, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য- শারীরিক অবস্থা- হাজিরা- সাক্ষাৎকার ও কথা বলার তারিখ জানা যাবে। বন্দির স্বজনরা এই হটলাইন নম্বরে ফোন দিয়ে যাবতীয় তথ্য জানতে পারবেন। উপদেষ্টা বলেন- আন্দোলনে আহত শিক্ষার্থীদের এই জরুরি সেবা সার্ভিসে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

উপদেষ্টা আরো বলেন- জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মুখে কারাগার থেকে পালানো বন্দিদের মধ্যে এখনো ৭০০ আসামি পলাতক রয়েছে। তাদেরকে এখনও ধরা যায়নি। আর বাকি পলাতকদের বন্দি করে কারাগারে রাখা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছিনতাই-চাঁদাবাজি হচ্ছে অস্বীকার করছি না। তবে যারা এসব করছে তারা ধরাও পড়ছে। আমরা চেষ্টা করছি যেভাবেই হোক ছিনতাই-চাঁদাবাজি কমিয়ে আনার জন্য।

উপদেষ্টা ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অবস্থিত কারা হাসপাতাল, লাইব্রেরি, ডিভিশন প্রাপ্ত বন্দিদের ভবন-সহ কয়েদি ও হাজতিদের ভবন, কারা মনন চর্চা কেন্দ্র, শরীরচর্চা কেন্দ্র, কেন্দ্রীয় কারা মক্তব, কারু পণ্য উৎপাদন কেন্দ্র- কুক হাউস- ফাঁসির মঞ্চ, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, বই বিতরণ কেন্দ্র, দর্শনার্থী সাক্ষাৎ ভবন- কারা ক্যান্টিন-সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কারা অভ্যন্তরে ভেষজ বৃক্ষ হরিতকী গাছের চারা রোপণ করেন। এসময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

উপদেষ্টা পরে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন শ্যামপুরে অবস্থিত কেন্দ্রীয় প্যাকিং হাউজ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন- কেন্দ্রীয় প্যাকিং হাউজ প্রকল্পের কাজ এ বছরের জুনে সম্পন্ন হওয়ার কথা। কিন্তু বিভিন্ন কারণে এটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে না বলে মনে হচ্ছে। সেজন্য আমি প্রকল্প সংশ্লিষ্টদের তাগাদা দিয়েছি। তিনি বলেন- আমাদের দেশে বড় সমস্যা হলো দুর্নীতি। আর প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতির উৎস হচ্ছে প্রকল্পের মেয়াদ ও বাজেট বাড়ানো। তিনি আরো বলেন, যতদিন আমি দায়িত্বে আছি, এ প্রকল্পের বাজেট এক পয়সাও বাড়ানো হবে না। তবে বেশি প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযান: ৩৫৫ বোতল ইস্কাপ সিরাপ ও মোটরসাইকেলের ট্যাংকে লুকানো গাঁজাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

পুলিশের কাজের উদ্যম বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : 07:26:37 pm, Sunday, 26 January 2025