Dhaka , Monday, 20 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওআইসি দেশগুলোর উদ্যোগে ১০০০ দুর্গতের মাঝে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সীতাকুণ্ডে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে STP Association-এর প্রতিবাদ পূবাইলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সরাইলে জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা পাইকগাছায় ৪ লাখ প্রাকৃতিক উৎসের চিংড়ি পিএল জব্দ; নদীতে অবমুক্ত পাইকগাছায় কুটির শিল্পের সাফল্যের গল্প: মাদুর বুনে স্বাবলম্বী গ্রামের অর্ধেক মানুষ বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান ইয়ামালকে নিয়ে স্বস্তির খবর জানাল স্পেন কুয়েতে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা হালাল সনদ পেতে ঘুষ ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ ব্যবসায়ীদের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে: আমিনুল হক রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রেমিট্যান্স কার্যক্রমের নেতৃত্বে শাহ ইউসুফকে নিয়োগ দিল বৈশ্বিক ফিনটেক প্রতিষ্ঠান লেমফাই রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে \ বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি মধুপুরে গোসল করতে গিয়ে আদিবাসী যুবকের মৃত্যু চন্দনাইশ সমিতি-ইউএই এর উদ্যোগে মেহনতী মানুষের মাঝে ত্রাণ বিতরণ লিজেন্ড ফাউন্ডেশনের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি আশরাফুর, সম্পাদক রবিন পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান; ইয়াবা সহ আটক – ১ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নিখোঁজের একদিন পর পুকুরে পাওয়া গেল তুহিন সরদারের মরদেহ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চরভদ্রাসনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:56:56 pm, Thursday, 9 July 2026
  • 20 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, (পাইকগাছা) খুলনা,

খুলনার পাইকগাছা পৌরসভার চলমান সিটিসিআরপি (CTCRP) উন্নয়ন প্রকল্পের আওতায় একটি সড়ক নির্মাণে ড্রেনেজ ব্যবস্থা না রাখার অভিযোগ উঠেছে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আশপাশের বাড়িঘরে পানি ঢুকে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে সড়ক নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রেখে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা যায়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মোক্তারের বাড়ি থেকে বাবলুর বাড়ি পর্যন্ত (সিটিসিআরপি’র) উন্নয়ন প্রকল্পের সড়ক নির্মাণকাজ চলমান রয়েছে। বর্তমানে সড়কের পাশে সাইড ওয়াল নির্মাণ শেষে বালি ভরাটের কাজ করা হচ্ছে। তবে প্রকল্পে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গত কয়েক দিনের টানা বর্ষণে সড়কের দুই পাশে বাড়ি-ঘর সহ নিচু জায়গাগুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আশপাশের বাড়ির আঙিনা ও কক্ষের ভেতরে পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সড়ক নির্মাণকাজ আপাতত বন্ধ রেখে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বুধবার (৮ জুলাই) সরেজমিনে দেখা যায়, জমে থাকা পানির কারণে অনেক পরিবার স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। রান্নাবান্না, চলাচলসহ দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। দীর্ঘসময় পানি জমে থাকায় স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা রিজিয়া বেগম বলেন, বাড়ির ভেতরে পানি জমে থাকায় গত দুই দিন ধরে ঠিকমতো রান্না করতে পারিনি। ছোট ছোট সন্তানদের নিয়ে খুব কষ্টে আছি। পানির কারণে ঘরে সাপ-পোকামাকড় ঢুকে পড়ছে। রাতে আতঙ্ক নিয়ে ঘুমাতে হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান চাই।

আরেক বাসিন্দা আলেক আলী বলেন, ড্রেনেজ ব্যবস্থা ছাড়া রাস্তা নির্মাণ করায় আমরা চরম দুর্ভোগে পড়েছি। চারদিকে পানি জমে রয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আমাদের দুর্ভোগ লাঘবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ছাড়া স্থানীয় বাসিন্দা মঞ্জু, ফাইমা, আনুসহ আরও অনেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছে।

এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সিটিসিআরপি প্রকল্পের আওতায় পৌর এলাকার অধিকাংশ স্থানে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার জন্য পৃথক একটি প্রকল্প সম্প্রতি অনুমোদন হয়েছে। ইতোমধ্যে ওই প্রকল্পের টেন্ডার আহ্বান করা হয়েছে। কাজ সম্পন্ন হলে পৌর এলাকার অধিকাংশ স্থান ড্রেনেজ ব্যবস্থার আওতায় চলে আসবে এবং এ ধরনের জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে দূর হবে।

এদিকে স্থানীয়দের দাবি, ড্রেনেজ প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলমান সড়ক নির্মাণকাজে অস্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওআইসি দেশগুলোর উদ্যোগে ১০০০ দুর্গতের মাঝে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন

আপডেট সময় : 06:56:56 pm, Thursday, 9 July 2026