Dhaka , Monday, 27 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা। মাদারীপুরে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন? সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতির অভিযোগ পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি নগরীর খুলশীতে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ এসআই গুরুতর আহত এআই ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, যা জানা জরুরি রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন

পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান বীজ বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:48:44 pm, Friday, 19 June 2026
  • 52 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খুলনার পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ করা হয়েছে। উন্নয়ন সংস্থা লিডার্স (LEADERS)-এর উদ্যোগে স্টার (STAR) প্রজেক্টের আওতায় এ বীজ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলার সোলাদানা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে আসন্ন আমন মৌসুমে চাষাবাদের জন্য ব্রি ধান-৮৭ এর বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন স্টার প্রজেক্টের টিম লিডার শারমিন আরা লিনা, অ্যাকাউন্টস অফিসার যোসেফ সরকার, প্রজেক্ট অফিসার এস এম আফজাল হোসেন, কমিউনিটি মোবিলাইজার মো. আলমগীর হোসেন, অনন্যা বৈরাগী, রেশমা সুলতানাসহ উপকারভোগী কৃষকরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা কৃষি উৎপাদনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে লবণসহিষ্ণু ধানের জাত চাষাবাদ কৃষকদের জন্য আশাব্যঞ্জক সমাধান হিসেবে কাজ করছে। ব্রি ধান-৮৭ চাষের মাধ্যমে কৃষকরা প্রতিকূল পরিবেশেও ভালো ফলন পেতে সক্ষম হবেন বলে তারা আশা প্রকাশ করেন।

বক্তারা আরও জানান, গত বোরো মৌসুমে লিডার্সের পক্ষ থেকে কৃষকদের মাঝে ব্রি ধান-১০২ ও ব্রি ধান-৬৭ বীজ বিতরণ করা হয়েছিল। ওই মৌসুমে কৃষকরা সফলভাবে চাষাবাদ করে সন্তোষজনক ফলন অর্জন করেন। সেই সফলতার ধারাবাহিকতায় চলতি আমন মৌসুমে ব্রি ধান-৮৭ বীজ বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ উপকূলীয় অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা।

পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান বীজ বিতরণ

আপডেট সময় : 06:48:44 pm, Friday, 19 June 2026