Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এব্য চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:03:25 pm, Friday, 19 June 2026
  • 31 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে সাত বছরের অবুঝ শিশু নন্দিনী রাণীকে নৃশংসভাবে হত্যা ও লাশ গুমের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, “যারা ফুলের মতো নিষ্পাপ শিশুকে এভাবে নির্মমভাবে হত্যা করতে পারে তারা মানুষ নয়, তারা নরপিশাচ ও জানোয়ার। এদের কোনো ক্ষমা নেই।”

আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নিহত নন্দিনীর গ্রামের বাড়িতে এসে শোকসন্তপ্ত পরিবারকে গভীর সান্ত্বনা ও আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ক্ষোভ প্রকাশ করে বলেন, “আসামিদের গ্রেপ্তার করে যখন পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছিল, তখন প্রশাসনের গাড়ি যারা আক্রমণ করল, তাদের পরিচয় কী? তারা কি আদৌ শিশু নন্দিনী হত্যার বিচার চায় না? তারা মূলত মূল আসামিকে ছিনতাই করতে চেয়েছিল। আইনের মাধ্যমে অবশ্যই তাদের বিচার করতে হবে।” মন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, বিভিন্ন ধরনের কৃত্রিম ‘মব’ সৃষ্টি করে যদি কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, ইতিমধ্যে মূল নন্দিনী রাণী হত্যা মামলা ছাড়াও ফলিমারীর এই সহিংসতা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও দুটি পৃথক মামলা দায়ের করেছে। ভিডিও ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দোষীদের আইনের আওতায় আনা হবে, তবে এলাকার সাধারণ ও নিরপরাধ মানুষদের ভয়ের কোনো কারণ নেই। অতি অল্প সময়ের মধ্যে এই মামলার চার্জশিট দিয়ে আদালতের মাধ্যমে হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।

মন্ত্রী বলেন, “দেশের চলমান বাজেট অধিবেশন ফেলে স্বয়ং প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় তিনি লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুলকে সঙ্গে নিয়ে নিহত নন্দিনীর বাড়িতে সমবেদনা জানাতে ছুটে এসেছেন”।

এ সময় মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে গত সোমবার (১৫ জুন) দুপুর থেকে হঠাৎ নিখোঁজ হয় নলিনী কান্তের একমাত্র অবুঝ কন্যা নন্দিনী রায়। স্বজনরা পুরো এলাকায় হন্যে হয়ে খুঁজেও তার সন্ধান না পেয়ে ওই রাতেই আদিতমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। কিন্তু তৎকালীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক তা গ্রহণ না করে চরম অবহেলা দেখিয়ে পরিবারকে ফিরিয়ে দেন।

পরবর্তীতে গত মঙ্গলবার (১৬ জুন) সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নতুন নরম মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হলে, সেখানে মাটি খুঁড়ে নন্দিনীর বস্তাবন্দি ও মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের এই প্রাথমিক গাফিলতির খবর জানতে পেরে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান তাৎক্ষণিকভাবে ওসি নাজমুল হককে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেন।

লাশ উদ্ধারের পর পুরো ফলিমারী গ্রাম যেন এক অগ্নিগর্ভ রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী প্রধান অভিযুক্ত বিধান চন্দ্রের বাড়িতে অগ্নিসংযোগ করে। দুপুরে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে পরিস্থিতি শান্ত করতে এবং আসামিদের গ্রেপ্তার করতে ঘটনাস্থলে যান। কিন্তু সেখানে একদল লোক আচমকা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বর্বরোচিত হামলা চালায়। ঘণ্টাব্যাপী চলা এই দফায় দফায় সংঘর্ষে স্বয়ং পুলিশ সুপার, বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং দায়িত্ব পালনরত সাংবাদিকসহ অন্তত ১৬ জন মারাত্মক আহত হন। ভাঙচুর করা হয় ডিসি, এসপিসহ গণমাধ্যমের অন্তত ১০টি গাড়ি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা

আপডেট সময় : 07:03:25 pm, Friday, 19 June 2026