Dhaka , Tuesday, 28 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জুলাই শহীদদের স্বজনদের সঙ্গে সিএমপি’র মতবিনিময় সভা মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল’:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রামগঞ্জে সরকারি কোষাগারে টাকা ফেরত দিলেন ইউএন সৌদি আরবে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন ২৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ সিডি’র, ১৪ হাজার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করলেন চেয়ারম্যান চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে টীম স্প্ল্যাশ, পুনর্বাসনে কাজ করছেন অন্যের ব্যথা বুঝতে না পারলে সুস্থ সমাজ গড়া সম্ভব নয়: ডিসি জাহিদ হারায়ে খুঁজি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল, দ্রুত সংস্কারের দাবি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৮ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মাদ হোসেন গ্রেফতার মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বায়েজিদ বোস্তামী থানার অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চিহিৃত সন্ত্রাসী ডেভিড ইমন’র ২ সহযোগী গ্রেফতার চট্টগ্রামের ‎আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সেই সড়কের মেরামতের কাজ শুরু দক্ষিণ মিঠাছড়ির সংরক্ষিত বনভূমিতে অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও কুপিয়ে ছিনতাই মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ট্রাক-সিএনজির সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু প্রফেসর ড. রামদুলাল রায়ের আরোগ্য কামনায় গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে \ অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি নগরীর আমবাগান বস্তিতে মিললো থানা লুটের জোড়া অস্ত্র দূর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি

তারাকান্দায় রেজভীয়া দরবার শরীফের অনুসারীদের উপড় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হামলা যানবাহন ভাংচুর আহত-৫।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:11:30 am, Monday, 16 September 2024
  • 189 বার পড়া হয়েছে

তারাকান্দায় রেজভীয়া দরবার শরীফের অনুসারীদের উপড় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হামলা যানবাহন ভাংচুর আহত-৫।।

ফজলে এলাহি ঢালী- ময়মনসিংহ।।

ময়মনসিংহের তারাকান্দায় কোদালধর বাজার নামকস্থানে ঈদে মিলাদুন্নবী উদযাপনকে ঘিরে রেজভীয়া দরবার শরীফ -নেত্রকোনা -র অনুসারীদের উপড় লাঠিসোটাসহ হামলা ও তাদের বহনকারী কয়েকটি যানবাহনে ভাংচুরের ঘটনা ঘটিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাকান্দা উপজেলা শাখার শত শত নেতাকর্মী।এই ঘটনায় অন্তত পাঁচজনের আহত হবার কথা জানা গেছে।আহতরা সবাই রেজভীয়া দরবার শরীফের ভক্ত- অনুসারী বলে জানিয়েছেন স্থানীয়রা।

১৬ -সেপ্টেম্বর- বেলা সাড়ে বারোটায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের কোদালধর নামকস্থানে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,ঈদে মিলাদুন্নবীকে ঘিরে প্রতিবছর বিভিন্ন যানবাহনে চড়ে আনন্দ র‌্যালীতে অংশ নেয় রেজভীয়া দরবার শরীফে -নেত্রকোনা -র অনুসারীরা।বরাবরের মতো এবারও তারা র‌্যালীতে অংশ নেয়।এদিকে সকাল সাড়ে ৯ টায় তাদের র‌্যালীকে প্রতিহত করার ঘোষণা দিয়ে মাইকিং করে নেতাকর্মীদের কোদালধর বাজার জামে মসজিদের সামনে জড়ো হতে আহবান জানায় হেফাজতে ইসলাম বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখা।একপর্যায়ে সকাল দশটায় কোদালধর বাজার জামে মসজিদের সামনে লাঠিসোটা হাতে জড়ো হয় হেফাজতের শত শত নেতাকর্মী।শুরুর দিকে রেজভীয়া দরবারের ভক্তদের পরিবহনকারী কয়েকটি মাহিন্দ্র পিকআপ কোদালধর বাজার অতিক্রম করতে চাইলে শান্তিপূর্ণভাবেই তাদের যেতে দেয় হফাজত নেতাকর্মীরা ।এরপর সাড়ে বারোটার দিকে ময়মনসিংহ থেকে তারাকান্দাগামী রেজভীয়া ভক্তদের বোঝাই করা একটি পিকআপ ধাওয়া করে হটিয়ে দেয় হেফাজত কর্মীরা।এদিকে হঠাৎ শালবন পরিবহনের তিনটি বাস রেজভীয়া ভক্তদের নিয়ে কোদালধর বাজার অতিক্রমের চেষ্ঠা চালালে নেই বাসগুলোতে ব্যাপক ভাংচুর করে হেফাজত নেতাকর্মীরা।এ সময় তিনটি বাস ও চারটি পিকআপ ভাংচুর করা হয়।এতে পাঁচজন রেজভীয়া দরবারের ভক্ত আহত হন।অনেকেই এ সময় দৌড়ে পালিয়ে যান।এ সময় পথচারী ও স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়ায় ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় ।

তারা আরও জানান, সকাল থেকে জমায়েত হতে থাকা শত শত হেফাজত নেতাকর্মীরা ঘটনা সংগঠনের পরপরই কোদালধর বাজার এলাকা থেকে চলে যান।দুপুর ১ টায় ঘটনাস্থলে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা,সহকারী কমিশনার -ভূমি- ফাহমিদা সুলতানা- অফিসার ইনচার্জ ওয়াজেদ আলী ও সেনাবাহিনীর সদস্যরা এসে উপস্থিত হন।

সরেজমিন পরিদর্শণ শেষে দেখা গেছে রাস্তায় ভাঙ্গা যানবাহনের কাঁচসহ যানবাহনের অনেক অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।তবে ভাঙ্গা যানবাহনগুলো সাথে সাথেই স্থানীয়দের সহযোগীতায় সরিয়ে নিয়ে গেছেন চালকরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত

তারাকান্দায় রেজভীয়া দরবার শরীফের অনুসারীদের উপড় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হামলা যানবাহন ভাংচুর আহত-৫।।

আপডেট সময় : 11:11:30 am, Monday, 16 September 2024