Dhaka , Monday, 20 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওআইসি দেশগুলোর উদ্যোগে ১০০০ দুর্গতের মাঝে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সীতাকুণ্ডে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে STP Association-এর প্রতিবাদ পূবাইলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সরাইলে জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা পাইকগাছায় ৪ লাখ প্রাকৃতিক উৎসের চিংড়ি পিএল জব্দ; নদীতে অবমুক্ত পাইকগাছায় কুটির শিল্পের সাফল্যের গল্প: মাদুর বুনে স্বাবলম্বী গ্রামের অর্ধেক মানুষ বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান ইয়ামালকে নিয়ে স্বস্তির খবর জানাল স্পেন কুয়েতে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা হালাল সনদ পেতে ঘুষ ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ ব্যবসায়ীদের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে: আমিনুল হক রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রেমিট্যান্স কার্যক্রমের নেতৃত্বে শাহ ইউসুফকে নিয়োগ দিল বৈশ্বিক ফিনটেক প্রতিষ্ঠান লেমফাই রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে \ বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি মধুপুরে গোসল করতে গিয়ে আদিবাসী যুবকের মৃত্যু চন্দনাইশ সমিতি-ইউএই এর উদ্যোগে মেহনতী মানুষের মাঝে ত্রাণ বিতরণ লিজেন্ড ফাউন্ডেশনের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি আশরাফুর, সম্পাদক রবিন পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান; ইয়াবা সহ আটক – ১ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নিখোঁজের একদিন পর পুকুরে পাওয়া গেল তুহিন সরদারের মরদেহ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চরভদ্রাসনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত

  • Reporter Name
  • আপডেট সময় : 06:48:44 pm, Monday, 8 June 2026
  • 24 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম,

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও লাশ পরিবহনের নীতিমালায় বর্ণিত অ্যাম্বুলেন্স ভাড়া পুনর্মূল্যায়ন ও যৌক্তিককরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটিতে চলমান কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে। তিনি বলেন, ২০২৩ সালে প্রায় ৯ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং ৭৮ জনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৭৪৮ জন এবং মৃত্যু ১৬ জন। ২০২৫ সালে আক্রান্ত হয়েছিল ২ হাজার ৬২২ জন, মৃত্যু হয়েছিল ৮ জনের। চলতি বছরের প্রথম ছয় মাসে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে মাত্র ১০৭ জনে এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

মেয়র বলেন, উন্নতমানের লার্ভিসাইড ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কারণে এ সাফল্য এসেছে। তবে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ বাসা, ছাদ, নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণে আরও সচেতন হতে হবে। কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি ডেঙ্গু ও চিকুনগুনিয়ামুক্ত, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তোলা। গত এক বছরে নগরীর জলাবদ্ধতা প্রায় ৬০ শতাংশ কমেছে। চলমান কাজের মাধ্যমে তা ৭০ থেকে ৮০ শতাংশে উন্নীত করার আশা করছি।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ উন্নয়ন প্রসঙ্গে মেয়র বলেন, হাসপাতাল এলাকার ফুটপাত, মিড-আইল্যান্ড ও উন্মুক্ত স্থানগুলোতে সৌন্দর্যবর্ধন, সবুজায়ন এবং গ্রাফিতি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালকে পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশন ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় ২০ জন পরিচ্ছন্নতা কর্মী তিন শিফটে দায়িত্ব পালন করবেন।

হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতার কথাও তুলে ধরে মেয়র বলেন, একসময় ৭৫০ শয্যার জন্য পরিকল্পিত হাসপাতালটি বর্তমানে প্রতিদিন কয়েক হাজার রোগী ও তাদের স্বজনদের সেবা দিচ্ছে। ফলে বিদ্যমান জনবল ও অবকাঠামোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে।

অ্যাম্বুলেন্স ভাড়া বিষয়ে মেয়র বলেন, হাসপাতাল এলাকায় নির্ধারিত রেট চার্ট দৃশ্যমান স্থানে টানিয়ে দেওয়া হবে এবং কোনো অ্যাম্বুলেন্স চালক নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করতে পারবেন না। রোগী ও স্বজনদের হয়রানি রোধে হাসপাতালের জরুরি বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

সোমবার ৮ জুন, সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওআইসি দেশগুলোর উদ্যোগে ১০০০ দুর্গতের মাঝে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : 06:48:44 pm, Monday, 8 June 2026