Dhaka , Sunday, 26 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন? সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতির অভিযোগ পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি নগরীর খুলশীতে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ এসআই গুরুতর আহত এআই ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, যা জানা জরুরি রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি জীবা আমিনা খান

  • Reporter Name
  • আপডেট সময় : 12:36:25 pm, Sunday, 17 May 2026
  • 60 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি,
ঝালকাঠির নলছিটিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা খান। শনিবার (১৬ মে) দুপুরে তিনি সুগন্ধা নদী ও গাবখান চ্যানেল সংলগ্ন নলছিটি উপজেলার বিভিন্ন ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পরিদর্শনের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের চলমান ব্লক নির্মাণ কাজের গুণগত মানও পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ভাঙনের বর্তমান পরিস্থিতি, বসতভিটা ও ফসলি জমি হারানোর শঙ্কা এবং দুর্ভোগের বিষয়েও খোঁজখবর নেন সংসদ সদস্য।
স্থানীয়রা দীর্ঘদিন ধরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও কার্যকর নদীশাসনের দাবি জানান। তারা বলেন, প্রতিবছর নদীভাঙনে ঘরবাড়ি, রাস্তা ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। দ্রুত টেকসই ব্যবস্থা গ্রহণ না করলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
সংসদ সদস্য জীবা আমিনা খান বলেন, “নদীভাঙন এ অঞ্চলের মানুষের জন্য দীর্ঘদিনের দুর্ভোগ। ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট সরেজমিনে দেখতে এসেছি। ভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের স্বার্থে উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “সরকার নদীভাঙন রোধে আন্তরিক। মানুষের জানমাল রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বিএনপি নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিকুল হাওলাদার, পৌর বিএনপির সম্পাদক আনিসুর রহমান তাপুসহ পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি জীবা আমিনা খান

আপডেট সময় : 12:36:25 pm, Sunday, 17 May 2026