Dhaka , Monday, 10 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ এসএসসিতে MCPSC-এর কৃতিত্ব, ৩৮৮ পরীক্ষার্থীর ২৪১ জনই জিপিএ-৫ সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন মানবিক ডিসি জাহিদ আওয়ামী লীগের নেতাদের গলায় ডেলিগেট কার্ড, ১৭ বছরের ত্যাগীরা রেডিসনের বাইরে—চট্টগ্রামে ‘কার্ড বাণিজ্য’ নিয়ে তোলপাড় চট্টগ্রাম নেত্রকোণায় মাদক ও বাল্যবিবাহ কে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে রূপগঞ্জে মামলা করায় শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার কারণে মুড়াপাড়া ইউপি সদস্যসহ ২০ জন গ্রেফতার রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা ‘চতুর্থ বিয়েটা কবে করছেন?’, আমিরকে নেটিজেনের প্রশ্ন চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনায় দারুণ সুযোগ রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন, যা বললেন মির্জা ফখরুল এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রূপগঞ্জে মাদকসেবীসহ ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড লক্ষ্মীপুরে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান ডা:দিবালোক সিংহের চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্বে কামাল-শরীফ ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা চন্দনাইশে ‘মানবতার ফেরিওয়ালা’র প্রধান কার্যালয় উদ্বোধন: সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ রূপগঞ্জে পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড ও ব্যাংকিং প্রডাক্ট সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ শরীয়তপুরে জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ৩ ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন

‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির

  • Reporter Name
  • আপডেট সময় : 05:11:57 pm, Saturday, 1 August 2026
  • 29 বার পড়া হয়েছে

সিলেট ব্যুরো,

সিলেটের জৈন্তাপুরে গণসংযোগ কর্মসূচি শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।

এনসিপির দাবি, দুর্বৃত্তদের ছোড়া ইট ও পাথরের আঘাতে বহরের একটি চলন্ত গাড়ির কাচ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুজন আহত হন। হামলায় নাসীরুদ্দীনের হাত কেটে রক্তপাত হয় বলে জানিয়েছে দলটি।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে জৈন্তাপুরে এ ঘটনা ঘটে বলে এনসিপির একাধিক দায়িত্বশীল সূত্র দাবি করেছে। ঘটনার পর সিলেট সার্কিট হাউসে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম।

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তার গায়ের রক্ত ঝরেছে এবং এ ঘটনার জবাবদিহি করতে হবে।

তিনি অভিযোগ করেন, জৈন্তাপুরের কর্মসূচি শেষ করে গাড়িবহর রওনা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিকট শব্দে গাড়ির কাচ ভেঙে যায়। বড় একটি ইট গাড়িতে আঘাত করলে কাচের টুকরো ও ইটের আঘাতে তিনি আহত হন। ইটটি মাথায় লাগলে প্রাণহানির আশঙ্কা ছিল বলেও দাবি করেন তিনি।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, সামনে-পেছনে পুলিশের টহল ও এএসপির প্রটোকল থাকা সত্ত্বেও হামলার ঘটনা ঘটেছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

এদিকে, সিলেট জেলা এনসিপির সদস্যসচিব কামরুল আরিফ দাবি করেছেন, চলন্ত গাড়িবহর লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়েছে। তবে হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় পুলিশ। জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন, কড়া পুলিশি নিরাপত্তায় এনসিপির গাড়িবহরকে সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে এবং তাদের থানার এলাকায় কোনো হামলার ঘটনা ঘটেনি।

শাহপরান থানা পুলিশও তাদের এলাকায় এমন কোনো ঘটনার তথ্য পাওয়ার কথা অস্বীকার করেছে।

এর আগে সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলার অভিযোগ ওঠে। তারও আগে হবিগঞ্জে জুলাই পদযাত্রা চলাকালে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে বলে দাবি করে দলটি।

একাধিক হামলার ঘটনার পেছনে বিরোধী রাজনৈতিক শক্তির সংশ্লিষ্টতার অভিযোগ করেছে এনসিপি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির

আপডেট সময় : 05:11:57 pm, Saturday, 1 August 2026