Dhaka , Tuesday, 28 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বায়েজিদ বোস্তামী থানার অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চিহিৃত সন্ত্রাসী ডেভিড ইমন’র ২ সহযোগী গ্রেফতার চট্টগ্রামের ‎আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সেই সড়কের মেরামতের কাজ শুরু দক্ষিণ মিঠাছড়ির সংরক্ষিত বনভূমিতে অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও কুপিয়ে ছিনতাই মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ট্রাক-সিএনজির সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু প্রফেসর ড. রামদুলাল রায়ের আরোগ্য কামনায় গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে \ অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি নগরীর আমবাগান বস্তিতে মিললো থানা লুটের জোড়া অস্ত্র দূর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে মিনিবাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর — বিল দিচ্ছেন, গ্যাস পাচ্ছেন না; চরম দুর্ভোগে হাজারো পরিবার রামুতে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কাশেম র‍্যাবের হাতে গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা। মাদারীপুরে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন?

জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

  • Reporter Name
  • আপডেট সময় : 12:59:09 pm, Saturday, 9 May 2026
  • 48 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের অধিকার আদায় এবং ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি চ্যানেল আই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের কর্মপরিকল্পনা ও রূপরেখা প্রসঙ্গে তার এই অভিমত ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, দীর্ঘদিন পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে, যা আমাদের জন্য এক বড় অর্জন। মানুষের স্বতঃস্ফূর্ত ইচ্ছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হয়েছে এবং এর মাধ্যমে জনগণের অধিকার আদায়ের দাবি বাস্তবায়িত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শন ও সার্বভৌমত্বের ধারণা অত্যন্ত চমৎকার।

জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া বার্তার উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণই এদেশের মালিক এবং সকল ক্ষমতার উৎস। প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন যাতে সাধারণ মানুষ দপ্তরে সেবা নিতে গিয়ে অনুভব করতে পারে যে তারাই দেশের মালিক। প্রতিমন্ত্রী মীর হেলাল সহজ সরল ভাষায় বলেন, মন্ত্রী বা প্রতিমন্ত্রী হওয়া মানে ক্ষমতাবান হওয়া নয়, বরং জনগণের সেবায় আত্মনিয়োগ করাই আমাদের মূল দায়িত্ব।

ভূমি সেবার মানোন্নয়ন সম্পর্কে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি জানান, ভূমি অফিসে ‘হিউম্যান টাচ’ কমিয়ে সেবাকে সম্পূর্ণ ডিজিটালাইজড করা হয়েছে। এখন ভূমি মালিকরা ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে পারছেন। ই-মিউটেশন চালু হওয়ার ফলে মানুষের হয়রানি ও দুর্নীতির হার অনেক কমেছে। যারা অনলাইনে সেবা নিতে পারছেন না, তাদের জন্য ‘ল্যান্ড সার্ভিসেস ফ্যাসিলিটেটিং সেন্টার’ (এলএসএফসি) অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া, আগামী ১৯ মে ২০২৬ তারিখে সারাদেশে একযোগে ‘ভূমি সেবা মেলা’ অনুষ্ঠিত হবে, যা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

পার্বত্য চট্টগ্রামকে একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী চান পার্বত্য চট্টগ্রামের ১২টি জাতিসত্ত্বার মানুষের সমান অধিকার ও জীবনমান নিশ্চিত করতে। দুর্গম এলাকায় সুপেয় পানির ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার জটিলতা নিরসনে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদ নীতির ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশীদের ‘রংধনু জাতি’ হিসেবে প্রতিষ্ঠা করতে চান। প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সেখানে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। বৈষম্যবিহীন, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলাই আমাদের সরকারের মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

আপডেট সময় : 12:59:09 pm, Saturday, 9 May 2026