Dhaka , Tuesday, 28 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল, দ্রুত সংস্কারের দাবি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৮ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মাদ হোসেন গ্রেফতার মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বায়েজিদ বোস্তামী থানার অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চিহিৃত সন্ত্রাসী ডেভিড ইমন’র ২ সহযোগী গ্রেফতার চট্টগ্রামের ‎আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সেই সড়কের মেরামতের কাজ শুরু দক্ষিণ মিঠাছড়ির সংরক্ষিত বনভূমিতে অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও কুপিয়ে ছিনতাই মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ট্রাক-সিএনজির সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু প্রফেসর ড. রামদুলাল রায়ের আরোগ্য কামনায় গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে \ অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি নগরীর আমবাগান বস্তিতে মিললো থানা লুটের জোড়া অস্ত্র দূর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে মিনিবাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর — বিল দিচ্ছেন, গ্যাস পাচ্ছেন না; চরম দুর্ভোগে হাজারো পরিবার রামুতে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কাশেম র‍্যাবের হাতে গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা। মাদারীপুরে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

উদ্যোক্তাদের পাশে দাড়াতে হবে এবং নতুনদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে- শিল্প উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:14:03 pm, Sunday, 23 March 2025
  • 180 বার পড়া হয়েছে

উদ্যোক্তাদের পাশে দাড়াতে হবে এবং নতুনদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে- শিল্প উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

বিসিকের আয়োজনে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিসিক ঈদ মেলা ২০২৫। আজ ২৩ মার্চ ২০২৫ রোজ রবিবার ঢাকায় তেজগাঁওস্থ বিসিক প্রধান কার্যালয়ে ঈদ মেলার শুভ উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। উদ্বোধন শেষে তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন।

মেলায় বিসিকের উদ্যোক্তাদের জামদানি, চামড়াজাত পণ্য, শতরঞ্জি, শীতলপাটি, পাটজাত পণ্য, মণিপুরী শাড়ি, খাদ্যজাত, বাঁশ-বেতজাত ইত্যাদি পণ্যের ৩০টি স্টলে বাহারি ডিজাইনের নানান পণ্যের সমাহার। বিসিকের পৃষ্ঠপোষকতায় মেলাটি ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সকাল হতে সন্ধ্যা পর্যন্ত চালু থাকবে।

“বিসিকের উদ্যোগে সিএমএসএম শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত”

আজ রবিবার ঢাকায় তেজগাঁওস্থ বিসিক প্রধান কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএম) শিল্পের ভূমিকা: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে শিল্প উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা। আমাদের উদ্যোক্তাদের পাশে দাড়াতে হবে এবং নতুনদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে।

সেমিনারের আয়োজনের অংশ হিসেবে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং নীতিনির্ধারকরা শিল্পখাতের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

বিসিক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা শেখ নুরুল হুদা মধু শিল্পের প্রসার ও এর দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য ‘মধু বোর্ড’ গঠনের দাবি করেন। তিনি বলেন, ‘দেশের মধু উৎপাদন ও রপ্তানির সম্ভাবনা অনেক, সঠিক নীতিমালা ও প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হতে পারে’।
চামড়া শিল্পের উদ্যোক্তা তাহমিনা শাম্মী চামড়া শিল্পের উন্নয়ন ও প্রসারের জন্য বৈশ্বিক মানের মার্কেটিং কৌশল গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের চামড়াজাত পণ্য আন্তর্জাতিক বাজারে অত্যন্ত প্রতিযোগিতামূলক হতে পারে, যদি সঠিক বিপণন ও নেটওয়ার্কিং নিশ্চিত করা হয়’।

তাঁত শিল্পের প্রসারে কাজ করা উদ্যোক্তা লাকী ভূঁইয়া বলেন, ‘তাঁত শিল্প বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এই শিল্পের বিকাশে আধুনিক প্রযুক্তি সংযোজন এবং তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি’।

বিসিক চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম বলেন, বিসিক ভবনের নিচতলায় একটি স্থায়ী প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্যসমূহ নিয়মিত প্রদর্শন ও বিক্রি করা হবে। তিনি আরও বলেন, বিসিক উদ্যোক্তাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস, ঋণ কর্মসূচি, উদ্যোক্তা তৈরির কর্মসূচি, এপিআই শিল্প পার্ক, নতুন শিল্প নগরী গঠন ও সম্প্রসারণের পরিকল্পনা, লবণ শিল্প, মধু প্রক্রিয়াকরণ, চামড়া শিল্পের উন্নয়ন এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো: ওবায়দুর রহমান বলেন, বিসিক দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুবিধা প্রদানের অঙ্গীকারবদ্ধ। উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি করতে বিসিক শিল্প নগরীতে সকল ফ্যাসিলিটিজ নিশ্চিত করতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংক ঋণ প্রাপ্তি ও মার্কেটিং এ সহায়তা করতে হবে।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: নুরুজ্জামান এনডিসি, অতিরিক্ত সচিব এম.এ. কামাল বিল্লাহ, অতিরিক্ত সচিব রশিদুল হাসান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও সিএমএসই ব্যাংকিং বিশেষজ্ঞ আলী সাবেতসহ বিসিকের উদ্যোক্তা ও চেম্বারের প্রতিনিধিবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

উদ্যোক্তাদের পাশে দাড়াতে হবে এবং নতুনদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে- শিল্প উপদেষ্টা

আপডেট সময় : 05:14:03 pm, Sunday, 23 March 2025