Dhaka , Friday, 26 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:41:51 pm, Wednesday, 15 April 2026
  • 25 বার পড়া হয়েছে

চঞ্চল,

অর্থাভাব আর স্বপ্নভঙ্গের শঙ্কায় থাকা লালমনিরহাটের ছয় মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সুগম করে দিল জেলা প্রশাসন। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েও যারা টাকার অভাবে অনিশ্চয়তার মুখে ছিলেন, তাঁদের সহায়তায় মানবিক হাত বাড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসক।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ আয়োজনের মাধ্যমে এই সহায়তার চেক হস্তান্তর করা হয়। লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান শিক্ষার্থীদের হাতে এই আর্থিক অনুদান তুলে দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “মেধা থাকার পরেও শুধুমাত্র অর্থের অভাবে কারো উচ্চশিক্ষা থেমে থাকবে না। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের দিকনির্দেশনায় আমরা ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার যে লক্ষ্য নিয়েছি, এই উদ্যোগ তারই অংশ। এই মেধাবীরাই একদিন জেলার মুখ উজ্জ্বল করবে।” তিনি আরও জানান, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় প্রশাসনের এই কার্যক্রম সামনের দিনগুলোতেও জারি থাকবে।

ভর্তির খরচ জোগানো নিয়ে যখন পরিবারগুলোতে দুশ্চিন্তার কালো মেঘ ছিল, তখন প্রশাসনের এই পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে দেখা দিয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়ার আনন্দ মাটি হতে বসেছিল অর্থাভাবে। প্রশাসনের এই সময়োপযোগী সাহায্য আমাদের নতুন করে বাঁচার প্রেরণা দিয়েছে।”

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়াসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী

আপডেট সময় : 06:41:51 pm, Wednesday, 15 April 2026