Dhaka , Tuesday, 11 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ এসএসসিতে MCPSC-এর কৃতিত্ব, ৩৮৮ পরীক্ষার্থীর ২৪১ জনই জিপিএ-৫ সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন মানবিক ডিসি জাহিদ আওয়ামী লীগের নেতাদের গলায় ডেলিগেট কার্ড, ১৭ বছরের ত্যাগীরা রেডিসনের বাইরে—চট্টগ্রামে ‘কার্ড বাণিজ্য’ নিয়ে তোলপাড় চট্টগ্রাম নেত্রকোণায় মাদক ও বাল্যবিবাহ কে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে রূপগঞ্জে মামলা করায় শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার কারণে মুড়াপাড়া ইউপি সদস্যসহ ২০ জন গ্রেফতার রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা ‘চতুর্থ বিয়েটা কবে করছেন?’, আমিরকে নেটিজেনের প্রশ্ন চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনায় দারুণ সুযোগ রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন, যা বললেন মির্জা ফখরুল এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রূপগঞ্জে মাদকসেবীসহ ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড লক্ষ্মীপুরে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান ডা:দিবালোক সিংহের চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্বে কামাল-শরীফ ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা চন্দনাইশে ‘মানবতার ফেরিওয়ালা’র প্রধান কার্যালয় উদ্বোধন: সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ রূপগঞ্জে পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড ও ব্যাংকিং প্রডাক্ট সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ শরীয়তপুরে জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ৩ ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন

ইমারত নির্মাণ আইনের কঠোর প্রয়োগের নির্দেশ, নকশাবহির্ভূত ভবনে ‘জিরো টলারেন্স’

  • Reporter Name
  • আপডেট সময় : 07:42:07 pm, Sunday, 12 July 2026
  • 43 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামকে সবুজ, নান্দনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে ইমারত নির্মাণ আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি বলেছেন, নগরের ৭০-৮০ লাখ মানুষ একটি পরিকল্পিত ও বাসযোগ্য চট্টগ্রামের প্রত্যাশায় সিডিএ’র দিকে তাকিয়ে আছে। তাই অনুমোদিত নকশা অমান্য করে ভবন নির্মাণ কিংবা আইনের কোনো ব্যত্যয় আর সহ্য করা হবে না।

১২ জুলাই রবিবার,সিডিএ’র সম্মেলন কক্ষে ভূমি ব্যবহার ছাড়পত্র, নকশা অনুমোদন, ভবন নির্মাণে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মাঠপর্যায়ে আইন প্রয়োগ জোরদার করার লক্ষ্যে আয়োজিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সচিব,সদস্য (প্রকৌশল),অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার এবং ইমারত পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
সভায় চউক চেয়ারম্যান বলেন, ভূমি ব্যবহার ছাড়পত্র ও ভবনের নকশা অনুমোদনের প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সেবা নিশ্চিত করার পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, নির্মাণাধীন প্রতিটি ভবনে অনুমোদিত নকশা অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। শুধু নতুন ভবন নয়, প্রয়োজন হলে নকশাবহির্ভূত পুরোনো ভবনের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জলাবদ্ধতার প্রসঙ্গ তুলে সিডিএ চেয়ারম্যান বলেন, নগরের নালা-খাল দখল করে স্থাপনা নির্মাণ জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ। যারা খাল, নালা বা জলপ্রবাহের স্বাভাবিক পথ দখল করে স্থাপনা নির্মাণ করবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে পাহাড় কেটে কোনো উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার সুযোগও থাকবে না।
তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে আইন বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। যত বড় প্রভাবশালী ব্যক্তিই হোন না কেন, সবাইকে আইন মেনে চলতে হবে। আইন প্রয়োগে কোনো বাধা সৃষ্টি হলে তা সর্বোচ্চ পর্যায়ে মোকাবিলা করে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় ইমারত পরিদর্শকদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে তাদের জন্য স্বতন্ত্র পোশাক চালুর পাশাপাশি মোটরসাইকেল সরবরাহের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে বলে জানানো হয়।
সভায় চট্টগ্রামকে একটি সবুজ, নান্দনিক, নিরাপদ ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে কঠোর আইন প্রয়োগ, নিয়মিত তদারকি এবং সেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

ইমারত নির্মাণ আইনের কঠোর প্রয়োগের নির্দেশ, নকশাবহির্ভূত ভবনে ‘জিরো টলারেন্স’

আপডেট সময় : 07:42:07 pm, Sunday, 12 July 2026