
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান,ব্যবস্থা বদলে সংগ্রাম জোরদার করুন এই শ্লোগানে
নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারী সেলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কমরেড মনি সিং জাদুঘর হলরুমে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি সিপিবি দুর্গাপুর উপজেলার নারী কমরেড ও সহযোগী নারীদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে নারী সেলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে দুর্গাপুর উপজেলার নানা প্রান্ত থেকে নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সিপিবি নারী সেলের আহবায়ক তাছলিমা বেগমের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মরিয়ম বেগম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড ডা :দিবালোক সিং,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি নারী সেলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড মনিরা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর,উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম, উপজেলা সিপিবির সহ সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম,দুর্গাপুর উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কমরেড শামসুল আলম খান,কমরেড সুলতানা শাহিন প্রমুখ। আলোচনা শেষে দুর্গাপুর উপজেলা সিপিবি নারী সেলের কমরেড তাসলিমা বেগম কে আহবায়ক করে এবং কমরেড মরিয়ম বেগম কে যুগ্ন আহবায়ক ও কমরেড সুলতানা শাহিন কে যুগ্ন আহবায় করে দুই বছরের জন্য ১১সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রকাশ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীরা আজও বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন। নারীর প্রকৃত মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে কেবল আইন প্রণয়নই যথেষ্ট নয়, বরং বর্তমান শোষণমূলক সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এ সময় বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, কর্মক্ষেত্রে নারীর সমান মজুরি নিশ্চিতকরণ এবং নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে শোষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়।

























