Dhaka , Wednesday, 25 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
​কৌশলে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা গায়েব! দুর্গাপুরে গ্রেপ্তার ২ গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন বরিশালের ডিসি: তাৎক্ষণিক সহায়তা পেলেন ২৫ জন সাইনবোর্ড মিতালী মার্কেটে বিদ্যুৎ বিল নিয়ে বিরোধ, ব্যবসায়ী সমিতির সভাপতিকে পিটিয়ে আহত পাইকগাছায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি আটক কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা: মানব পাচারকারী চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান জমিয়তুল ফালাহ মসজিদে জনগণের স্বার্থে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে: ডা. শাহাদাত হোসেন দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন মধ্যনগরে সেচ লাইন নিয়ে জমির বিরোধ, বিপাকে কৃষকেরা হাতেগোনা সিনেমা হলেও নেই দর্শক: শুধু সিনে কমপ্লেক্স নয়, মানসম্পন্ন সিনেমা তৈরির দাবি টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেফতার ঈদগাঁওয়ে যাত্রীবাহী হানিফ পরিবহন ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ৫ জনের মৃত্যু রামুর কাউয়ারখোপে বিজিবির অভিযান, ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় ফেরিঘাট পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ, ধর্মীয় প্রতিষ্ঠানে ৩০ লাখ টাকা অনুদান পাইকগাছায় রাস উৎসব সম্পন্ন রূপগঞ্জে কৃষকদের জমি দখলের প্রতিবাদে ও মামলা তুলে নেওয়ার দাবীতে মানববন্ধন \ বিক্ষোভ রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ \ স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ অগ্রযাত্রা প্রতিদিন’-এর দেশসেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হলেন চরভদ্রাসনের মোস্তফা কামাল মধুপুরে অবৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা কলমাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে উত্তাল বিদ্যালয় প্রাঙ্গণ শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে ১৩৫ তম আবির্ভাব উৎসবে শোভাযাত্র ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪ ‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’ লাল কার্ডের প্রতিশোধ নিতে ছুরি হাতে মাঠে ফিরলেন ফুটবলার রাজারকুল আজিজুল উলুম প্রাক্তন ছাত্র পরিষদের প্রীতি সমাবেশ ও সাধারণ সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর, প্রতিবাদে সড়ক অবরোধ পাইকগাছায় সরকারি আদেশে গড়ইখালীর চেয়ারম্যান অপসারিত; পদ শূন্য ঘোষণা পাইকগাছা ক্লাইমেট জাস্টিস ফোরামের সঙ্গে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের প্রতিনিধিদের মতবিনিময়

কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা: মানব পাচারকারী চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান

  • Reporter Name
  • আপডেট সময় : 08:03:34 pm, Wednesday, 25 November 2026
  • 5 বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ, কক্সবাজার,

সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান বন্ধে সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মো. শাহ আলম। তিনি বলেছেন, মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি অপরাধী চক্রের মূল হোতাদের বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার করা প্রয়োজন।

বুধবার (২৫ নভেম্বর) কক্সবাজারে গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

মানব পাচার, অভিবাসী চোরাচালান এবং সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ অনিয়মিত অভিবাসন বিষয়ে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় কক্সবাজার সদর, মহেশখালী, রামু, টেকনাফ ও উখিয়ার ৪০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

কর্মশালায় অভিবাসনের বর্তমান প্রবণতা এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালানের পরিবর্তিত চিত্র তুলে ধরেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান।

সাংবাদিকতা জীবনে মানব পাচার নিয়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা যদি মানব পাচার কিংবা মাদকের মতো সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ করতে না পারি, একদিন আপনার-আমার সন্তানেরাও এর শিকার হবে। তখন দেখবেন, এই এলাকাই ছাড়তে হবে। কাজেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে সাংবাদিকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।’
তিনি আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা শুধু তথ্য তুলে ধরে না; এটি মানুষকে সচেতন করে, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত রাখে এবং নিরাপদ অভিবাসনের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালায় আরও বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা এবং বাংলাদেশ ন্যাশনাল উইমেন লইয়ার্স অ্যাসোসিয়েশনের কক্সবাজারের লিগ্যাল সার্ভিসের সমন্বয়কারী বিশ্বজিৎ ভৌমিক।

এদিকে একই দিন সকালে ‘সমুদ্রপথে মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও চ্যালেঞ্জ’ শীর্ষক পৃথক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ২৫ জন কর্মকর্তা অংশ নেন।

সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য।

এ কর্মশালায় মো. শাহ আলম অপরাধী চক্রের মূল হোতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর তদন্ত, তথ্য বিনিময় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, কক্সবাজারের টেকনাফ, উখিয়াসহ উপকূলীয় বিভিন্ন এলাকা ব্যবহার করে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মানুষকে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রায় পাঠানোর ঘটনা উদ্বেগজনক। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

​কৌশলে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা গায়েব! দুর্গাপুরে গ্রেপ্তার ২

কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা: মানব পাচারকারী চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান

আপডেট সময় : 08:03:34 pm, Wednesday, 25 November 2026