Dhaka , Wednesday, 25 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধ্যনগরে সেচ লাইন নিয়ে জমির বিরোধ, বিপাকে কৃষকেরা হাতেগোনা সিনেমা হলেও নেই দর্শক: শুধু সিনে কমপ্লেক্স নয়, মানসম্পন্ন সিনেমা তৈরির দাবি টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেফতার ঈদগাঁওয়ে যাত্রীবাহী হানিফ পরিবহন ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ৫ জনের মৃত্যু রামুর কাউয়ারখোপে বিজিবির অভিযান, ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় ফেরিঘাট পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ, ধর্মীয় প্রতিষ্ঠানে ৩০ লাখ টাকা অনুদান পাইকগাছায় রাস উৎসব সম্পন্ন রূপগঞ্জে কৃষকদের জমি দখলের প্রতিবাদে ও মামলা তুলে নেওয়ার দাবীতে মানববন্ধন \ বিক্ষোভ রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ \ স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ অগ্রযাত্রা প্রতিদিন’-এর দেশসেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হলেন চরভদ্রাসনের মোস্তফা কামাল মধুপুরে অবৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা কলমাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে উত্তাল বিদ্যালয় প্রাঙ্গণ শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে ১৩৫ তম আবির্ভাব উৎসবে শোভাযাত্র ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪ ‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’ লাল কার্ডের প্রতিশোধ নিতে ছুরি হাতে মাঠে ফিরলেন ফুটবলার রাজারকুল আজিজুল উলুম প্রাক্তন ছাত্র পরিষদের প্রীতি সমাবেশ ও সাধারণ সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর, প্রতিবাদে সড়ক অবরোধ পাইকগাছায় সরকারি আদেশে গড়ইখালীর চেয়ারম্যান অপসারিত; পদ শূন্য ঘোষণা পাইকগাছা ক্লাইমেট জাস্টিস ফোরামের সঙ্গে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের প্রতিনিধিদের মতবিনিময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক   হাফিজুর রহমান সজীব  গ্রেফতার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার, গুলি ও চাবুকসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার শ্রীপুরে কৃষকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির শেখ হাসিনা দেশ ছাড়লেও তার উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল আজ রাতের মধ্যেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ \ স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:24:30 pm, Wednesday, 25 November 2026
  • 6 বার পড়া হয়েছে
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আরবি স্টিল মিল, হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেড, বিক্রমপুর স্টিল এন্ড রি-রোলিং মিল, আল-ফালা স্টিল এন্ড রি-রোলিং, আল-রাজি স্টিল এন্ড রি-রোলিং মিল, কবির স্টিল মিল, আল আরাফা স্টিল মিল, এএসআরএম স্টিল মিল, ছালছাবিল রি-রোলিং মিল, প্রিমিয়ার স্টিল এন্ড রি-রোলিং ও মজুমদার স্টিল এন্ড রি-রোলিং মিল সহ আশপাশের ১৪টি রি-রোলিং মিলের অধিকাংশ কারখানার নির্গত কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ। দূষিত হচ্ছে বাতাস।
তাতে স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ।
জানা গেছে, স্থানীয় প্রভাবশালীরা কারখানার পক্ষে থাকায় প্রতিবাদ করার কেউ সাহস পাচ্ছে না। প্রতিবাদ করলেই হামলা ও মামলা স্বীকার হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পরিবেশ সুরক্ষা ও শ্রমিকদের নিরাপত্তার দাবি জানিয়েছে এলাকাবাসী। কারখানা স্থাপন, পরিবেশগত ছাড়পত্র, শ্রমিক নিরাপত্তা, পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণের উপর স্টিল ও রি-রোলিং মিল পরিচালনার কথা থাকলেও তা মানা হচ্ছে না।
ফার্নেস বা গলিত লোহার কাছে কর্মরত শ্রমিকদের জন্য তাপ-প্রতিরোধী পোশাক, হেলমেট, সেফটি জুতা, গ্লাভস এবং প্রতিরক্ষামূলক চশমা ব্যবহার বাধ্যতামূলক থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা মানা হচ্ছে না। কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র এবং জরুরি অবস্থায় বের হওয়ার জন্য একাধিক নির্গমন পথ খোলা রাখার কথা থাকলেও তা নেই।
শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের সময়সীমা রয়েছে। অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতা দেওয়া বাধ্যতামূলক থাকলেও তা মানা হচ্ছে না। শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে নিয়মানুযায়ী শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হয় না।
 দুর্ঘটনায় কোন শ্রমিকের মৃত্যু হলে ক্ষতিপূরণ না দিয়েই নানা কৌশলে মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
ফার্নেস থেকে নির্গত ধোঁয়া ও ধূলিকণা নিয়ন্ত্রণে এয়ার পলিউশন কন্ট্রোল সিস্টেম এবং নির্গত দূষিত পানি পরিশোধনের জন্য এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) চালু রাখার কথা থাকলেও তা মানা হচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্টিল মিলগুলোর লোহার যন্ত্রাংশে অক্সিজেন ও পানির রাসায়নিক বিক্রিয়ায় তৈরি লালচে-বাদামি রঙের ক্ষয়কারী আস্তরণ পড়েছে। মরিচা ধরা এসব যন্ত্রাংশ প্রায় অকেজো। ঝুলে থাকা টিন দিয়ে ঘেরা কারখানা। ভেতরে বিকট শব্দ। ধোঁয়া নির্গমনের চিমনি আছে। কিন্তু কারখানার চারপাশ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার কুণ্ডলী উড়ছে আকাশে। নির্গত ধোঁয়ার কারণে পুরো এলাকা অন্ধকার হয়ে আছে। এতে আশপাশের পোশাক কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতির কারণে কয়েকটি পোশাক কারখানায় বেজে ওঠে অটোম্যাটিক ফায়ার অ্যালার্ম।
চুল্লিতে জ্বলে পুরোনো লোহার টুকরো। নির্গমন চিমনির উচ্চতা কম। তাই ধোঁয়া ছাদ ও দেয়ালের টিনের ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ছে সহজেই। সেই ধোঁয়ায় কালো আস্তরণ আশপাশের দেয়ালে লেগে আছে। বাতাসে উড়ে ছাই এসে পড়ছে গাছপালা আর আশপাশের বিভিন্ন স্থাপনায়। এই ধোঁয়ার কারণে ঝুঁকিতে আছে অন্য শিল্পকারখানাও।
এমন ভয়াবহ দূষণের কারণে অনেক বিদেশি পোশাক ক্রেতা এ এলাকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
স্টিল মিলের পুরোনো লোহা গলানোর ক্যামিকেল মিশ্রিত বিষাক্তধোঁয়া পরিবেশ বিপন্ন করে তুলছে। ঘরে ঘরে দেখা দিচ্ছে স্বাস্থ্য সমস্যা। বিষাক্ত কালো ধোঁয়া ও দূষিত বর্জ্যে এলাকার পরিবেশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাতে শ্বাসকষ্টসহ নানা রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে। কারখানার চুল্লিতে জ্বলে পুরনো লোহার টুকরো। কম উচ্চতার নির্গমন চিমনির কালো ধোঁয়া সেডের চাল দেয়ালের টিনের ফাঁক দিয়ে সহজেই ছড়িয়ে পড়ছে লোকালয়ে। ধোঁয়ার কালো আস্তরণ উড়ছে বাতাসে। সেই ছাই এসে পড়ছে আশপাশের বাড়িঘরে, গাছপালাসহ বিভিন্ন স্থাপনায়।
কারখানার নির্গত কালো ধোঁয়ার প্রকোপে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো, বলাইখা, আড়িয়াবো, বরপা, মৈকুলী এলাকার স্থানে স্থানে হচ্ছে অন্ধকারাছন্ন।
 ধোঁয়ার প্রভাবে মহাসড়কে চলাচলকারী যানবাহনকে পড়তে হচ্ছে বিপাকে। রয়েছে দুর্ঘটনার শঙ্কা। সরকারি কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই এসব কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশ ও বায়ুদূষণ আইন অনুসারে অপরাধ হলেও পরিবেশ অধিদপ্তর রয়েছে নীরব ভুমিকায়।
ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন কারখানাগুলোর অবস্থান হওয়াতে অবাধে নির্গত ধোঁয়া সহজেই আচ্ছন্ন করে রাখছে মহাসড়ক। বরপা থেকে কর্ণগোপ ইউএস বাংলা হাসপাতাল পর্যন্ত মহাসড়ক জুড়ে এ অবস্থা চলছে। কারখানার বিকট শব্দ ও ক্ষতিকর কালো ধোঁয়া এলাকাবাসীর জীবন অতিষ্ঠ করে তুলছে।
অবকাঠামোগত নির্মাণকাজের ধুলোবালি আর কলকারখানার বিষাক্ত কালো ধোঁয়ায় এখানকার দূষণ বাড়ছেই। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা আছেন সবচেয়ে ঝুঁকিতে। বিষাক্ত ধোঁয়া আর শব্দ নিয়ন্ত্রণে নেই ন্যূনতম পদক্ষেপ। ফলে মাশুল গুনতে হচ্ছে আবাসিক এলাকার বাসিন্দাদের। অনেকেই আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে। শুধু ধোঁয়া কিংবা শব্দ নয়, স্টিল মিলগুলোর ঝুঁকিপূর্ণ অবকাঠামোয় ঘটছে দুর্ঘটনা। কারখানার ভাট্টি বিষ্ফোরণে প্রায়ই মারা যাচ্ছে শ্রমিক।
বরপা গ্রামের বাসিন্দা নাইমুল ইসলাম বলেন, এসব কারখানার নির্গত কালো ধোঁয়ায় আশপাশের এলাকা কুয়াশাছন্ন অন্ধকার হয়ে থাকে।
আড়িয়াবো গ্রামের হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এখানে ব্যাবসা করতে হচ্ছে। প্রতিদিন বিকেল থেকে পরের দিন সকাল পর্যন্ত ধোঁয়া নির্গত হয়। শিশু ও নারীদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘরে ঘরে সর্দি-কাশি ও শ্বাসকষ্ট লেগেই আছে। অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন।
কর্র্ণগোপ গ্রামের বাদল হোসেন বলেন, তাদের বাড়ির আম গাছে আম ধরছে না। এজন্য তিনি মিলের কালো ধোঁয়াকে দায়ী করেন। সবজি নষ্ট হয়ে যাচ্ছে। লোকালয়ে বায়ু দূষণকারী প্রতিষ্ঠান কীভাবে চলছে তা আমাদের বোধগম্য নয়।
বলাইখা গ্রামের আলম হোসেন বলেন, মিলের চুল্লিতে লোহার টুকরো গলার কারণে সবসময় ধোঁয়া ওড়ে। দিনের যে কোনো সময় পুরোনো লোহা পোড়ানোর ফলে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়, যা আশপাশে ছড়িয়ে পড়ে। এর ফলে এলাকা অন্ধকার হয়ে যায়।
আড়িয়াবো গ্রামের গৃহবধূ আকলিমা আক্তার বলেন, স্টিল মিলের নির্গত কালো ধোঁয়ার কারণে ভবনের ছাদে শুকাতে দেওয়া কাপড় কালো হয়ে যাচ্ছে। এখানে ঘরে ঘরে সর্দি-কাশি ও শ্বাসকষ্ট লেগেই আছে।
কর্ণগোপ গ্রামের সাইফুল ইসলাম বলেন, স্টিল মিলগুলো বায়ুদূষণ করছে। করছে পানি দূষণও। কারখানার নির্গত গরম দূষিত পানি খালে ছেড়ে দেওয়া হচ্ছে। তাতে আশপাশের পুকুর ও জলাশয়ের মাছ মরে যাচ্ছে। নষ্ট হচ্ছে কৃষিজমি।
মৈকুলী গ্রামের মেহদী হাসান বলেন, পরিবেশ অধিদপ্তরের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিল্পায়নের পাশাপাশি পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে।
এওয়ান পোলারের ডিজাইন বিভাগের শহিদুল ইসলাম বলেন, স্টিল মিলের নির্গত কালো ধোঁয়ার বিষয়ে বারবার পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করে কোন প্রতিকার পাইনি। মিলের কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
  হাইটেক স্টিল মিলের সুপারভাইজার কাউসার আহমেদ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, কারখানার পরিবেশ ছাড়পত্র আছে। কালো ধোঁয়া বের হলে ছাড়পত্র দেওয়া হত না। সকল নিয়মনীতি মেনেই কারখানা পরিচালনা করা হচ্ছে।
প্রিমিয়ার স্টিল এন্ড রিরোলিং মিলের পরিচালক নাছির উদ্দিন বলেন, আমাদের এখানে আধুনিক পদ্ধতিতে রড উৎপাদন করা হয়। ১০০ ফিট চিমনি নির্ধারিত করা থাকলেও আমড়া ১২০ ফিট উঁচু চিমনি ব্যবহার করছি। বিধি ও আইন মেনেই আমাদের কারখানার উৎপাদন প্রক্রিয়া চলছে।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ রতন নাহা বলেন, ধোঁয়ায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধোঁয়ার প্রকোপে মানুষের সর্দি, কাশি ও শ্বাসকষ্ট সমস্যা দেখা দেয়। শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে ।
নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এএইচএম রাসেদ বলেন, পরিবেশ ও বায়ুদূষণ কল্পে কারখানার চিমনি নির্দিষ্ট উচ্চতায় থাকাটা জরুরি। না হলে পরিবেশ দূষণের মাত্রা বাড়ে। আর ধোঁয়া যতটা সম্ভব পরিশোধন করে বাতাসে ছাড়তে হবে। এর ব্যত্যয় ঘটলেই পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। এবিষয়ে পরিবেশ ও বায়ুদূষণে দায়ী কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, শিল্প কারখানা থাকলে এলাকার উন্নত হয়। অন্যদিকে পরিবেশের দিকেও খেয়াল রাখতে হবে। পরিবেশকে ধ্বংস করে কোন শিল্প-কারখানা চালানো যাবে না। তদন্ত করে ধোঁয়া নির্গমনের প্রকৃত কারণ চিহ্নিত করে দায়ী শিল্প কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে সেচ লাইন নিয়ে জমির বিরোধ, বিপাকে কৃষকেরা

রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ \ স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ

আপডেট সময় : 05:24:30 pm, Wednesday, 25 November 2026