Dhaka , Tuesday, 24 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর, প্রতিবাদে সড়ক অবরোধ পাইকগাছায় সরকারি আদেশে গড়ইখালীর চেয়ারম্যান অপসারিত; পদ শূন্য ঘোষণা পাইকগাছা ক্লাইমেট জাস্টিস ফোরামের সঙ্গে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের প্রতিনিধিদের মতবিনিময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক   হাফিজুর রহমান সজীব  গ্রেফতার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার, গুলি ও চাবুকসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার শ্রীপুরে কৃষকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির শেখ হাসিনা দেশ ছাড়লেও তার উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল আজ রাতের মধ্যেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু পাইকগাছায় পুশবিরোধী অভিযান; ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে ৩ জন নিহত, আহত ২ ঈদগাঁওয়ের কালিরছড়ায় প্রশাসনের অভিযান: জব্দ ২ লাখ ঘনফুট অবৈধ বালু, উন্মুক্ত নিলামে বিক্রি ধর্মপাশার বৌলাম গ্রামে চীনা যুবককে বিয়ে করলেন কুশবু বেগম দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ সন্তানদের সঠিক পরিচর্যাই উন্নত জাতি গঠনের মূল ভিত্তি: ডেপুটি স্পিকার মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ১১ ডিসেম্বর শুরু হচ্ছে ‘গোল হান্টার নাইট ফুটবল টুর্নামেন্ট’ সিজন-২, চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা রামুর ইয়াবাকারবারী কচ্ছপিয়ার মনির আহম্মেদ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা নিয়ে আটক সাতকানিয়ায় এসআরবি-১৫-এর বিশেষ অভিযান, হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. ফারুক গ্রেপ্তার ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চট্টগ্রাম রেঞ্জে স্টাডি ট্যুর উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ঈদগাঁওয়ে দুই সন্তানের জননী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভান্ডারিয়ায় বাসে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে কাউখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নেত্রকোনার পূর্বধলায় মধ্যরাতের পুলিশি অভিযান, সাবেক ভাইস চেয়ারম্যানসহ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

পাইকগাছায় সরকারি আদেশে গড়ইখালীর চেয়ারম্যান অপসারিত; পদ শূন্য ঘোষণা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:42:02 pm, Tuesday, 24 November 2026
  • 2 বার পড়া হয়েছে

এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি,

খুলনার পাইকগাছা উপজেলার ১০ নম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আব্দুস ছালামকে সরকারি আদেশে স্বীয় পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তার পদটি শূন্য ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। গত ১৭ নভেম্বর এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে তাকে অপসারণের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান জি এম আব্দুস ছালামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ পরিচালনায় অদক্ষতা ও কর্তব্যে অবহেলা, অপারেশনাল আর্থিক ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম, পরিষদের সম্পত্তি ব্যবস্থাপনায় অনিয়ম, সরকারি স্বার্থ ক্ষুণ্ণকরণ, নাগরিক সেবায় পশ্চাৎপদতা এবং সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে ৫৬৪ নম্বর স্মারকে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তার দাখিল করা জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারায় বর্ণিত অপরাধের কারণে একই আইনের ৩৪(৬) ধারা অনুযায়ী তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।

এদিকে, গত ১৬ নভেম্বর খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে এ বিষয়ে একটি স্মারক জারি করা হয়। উপপরিচালক (স্থানীয় সরকার, খুলনা) মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত ওই স্মারকে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।

এরই ধারাবাহিকতায় ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৫ ধারার উপধারা (১)-এর দফা (খ) এবং উপধারা (২) অনুযায়ী গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

গণবিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিটি পরবর্তী সংখ্যায় প্রকাশের জন্য বাংলাদেশ গেজেটে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

চেয়ারম্যান পদ শূন্য ঘোষণার ফলে গড়ইখালী ইউনিয়ন পরিষদের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর, প্রতিবাদে সড়ক অবরোধ

পাইকগাছায় সরকারি আদেশে গড়ইখালীর চেয়ারম্যান অপসারিত; পদ শূন্য ঘোষণা

আপডেট সময় : 07:42:02 pm, Tuesday, 24 November 2026