Dhaka , Wednesday, 18 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা? বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’ মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন টানা ৬ বার কমল স্বর্ণের দাম, ভরিতে কত জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ভুমি দস্যু ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার ঈদগাঁওয়ে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল ও ভাড়া দেওয়ার অভিযোগ, উচ্ছেদে এক সপ্তাহের সময়সীমা দিনাজপুরের বিরলে বিজিবির অভিযানে ৪৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পুলিশের গাড়ি চুরি ! সাধারণ মানুষের গাড়ির নিরাপত্তা কোথায় ? ‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না’ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে রামুর কাউয়ারখোপে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, এসআইসহ আহত ২ রূপগঞ্জে দুই বাসে দুর্বৃত্তের আগুন পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারি সহ আটক ১২ রাজনগরে বৈধ কাগজপত্র ছাড়াই সার পরিবহন, ৪৫৮ বস্তাসহ ট্রাক ও চালক আটক ঈদগাঁওয়ে অবৈধ স’মিল ও ইটভাটায় ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার কলেজছাত্রী শরিফার জামিন দীঘিনালায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ বিচ কার্নিভালের নামে ঝাউগাছ নিধনের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা নেত্রকোনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান লাল ধুলোয় ঢেকে গেছে মধুপুরের বাগবাড়ী-চাপড়ী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ তওবা করে আল্লাহর পথে ফিরে আসা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য: রামুতে আল্লামা আজহার মাদানী চট্রগ্রামে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসকের নিকট আশা’র কম্বল হস্তান্তর নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে গভীর রাতে আগুন, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ​সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল র‍্যালি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নাশকতার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে:- বেলায়েত হোসেন বুলু বরিশালসহ বিভাগের চার জেলায় যুবদলের আংশিক কমিটি : টাকার বিনিময়ে নেতৃত্ব বাছাইয়ের অভিযোগ আদালত প্রাঙ্গণের সেই ঘটনায় নিজের সাফাই গেয়ে যা বললেন পরীমনি রাওয়ালপিন্ডি টেস্টে বোলারদের দাপট, চালকের আসনে পাকিস্তান ১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ঈদগাঁওয়ে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল ও ভাড়া দেওয়ার অভিযোগ, উচ্ছেদে এক সপ্তাহের সময়সীমা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:45:18 pm, Wednesday, 18 November 2026
  • 21 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার,

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল, ভাড়া দেওয়া এবং সরকারি জায়গা অবৈধভাবে ঘেরাও করে রাখার অভিযোগ উঠেছে। এমনকি বৈধ মালিকানা বা বরাদ্দসংক্রান্ত কাগজপত্র ছাড়াই কিছু ব্যক্তি সরকারি ঘরে বসবাস করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমার নেতৃত্বে পরিচালিত সরেজমিন পরিদর্শনে এসব অনিয়মের চিত্র উঠে আসে।

পরিদর্শনকালে দেখা যায়, সরকারি ঘর দখলের পাশাপাশি কয়েকটি ঘরের চারপাশে টিনের বেড়া দিয়ে অতিরিক্ত জায়গা ঘেরাও করে রাখা হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচলের রাস্তা ও বিনোদনের জন্য নির্ধারিত জায়গাও দখল হয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইউপি সদস্য নুরুল কবির, ঈদগাঁও ভূমি কর্মকর্তা কহিনুর আক্তার, ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য, উপজেলা আনসার বাহিনীর সদস্য, সাংবাদিক আলা উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

পরিদর্শন শেষে সংশ্লিষ্টদের অবৈধভাবে নির্মিত ঘেরাবেড়া ও দখলকৃত অতিরিক্ত স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়। পাশাপাশি সরকারি বরাদ্দ ও বৈধ কাগজপত্র থাকা ব্যক্তিরাই নিয়ম অনুযায়ী এসব ঘরে বসবাস করতে পারবেন বলে জানানো হয়।

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখল ও ঘেরাবেড়া অপসারণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এ উদ্যোগে সরকারি সম্পত্তি দখলমুক্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের রাস্তা ও বিনোদনের জায়গা পুনরুদ্ধার হবে এবং প্রকৃত বরাদ্দপ্রাপ্তদের অধিকার নিশ্চিত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা?

ঈদগাঁওয়ে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল ও ভাড়া দেওয়ার অভিযোগ, উচ্ছেদে এক সপ্তাহের সময়সীমা

আপডেট সময় : 07:45:18 pm, Wednesday, 18 November 2026