Dhaka , Wednesday, 18 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দিনাজপুরের বিরলে বিজিবির অভিযানে ৪৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পুলিশের গাড়ি চুরি ! সাধারণ মানুষের গাড়ির নিরাপত্তা কোথায় ? ‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না’ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে রামুর কাউয়ারখোপে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, এসআইসহ আহত ২ রূপগঞ্জে দুই বাসে দুর্বৃত্তের আগুন পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারি সহ আটক ১২ রাজনগরে বৈধ কাগজপত্র ছাড়াই সার পরিবহন, ৪৫৮ বস্তাসহ ট্রাক ও চালক আটক ঈদগাঁওয়ে অবৈধ স’মিল ও ইটভাটায় ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার কলেজছাত্রী শরিফার জামিন দীঘিনালায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ বিচ কার্নিভালের নামে ঝাউগাছ নিধনের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা নেত্রকোনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান লাল ধুলোয় ঢেকে গেছে মধুপুরের বাগবাড়ী-চাপড়ী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ তওবা করে আল্লাহর পথে ফিরে আসা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য: রামুতে আল্লামা আজহার মাদানী চট্রগ্রামে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসকের নিকট আশা’র কম্বল হস্তান্তর নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে গভীর রাতে আগুন, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ​সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল র‍্যালি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নাশকতার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে:- বেলায়েত হোসেন বুলু বরিশালসহ বিভাগের চার জেলায় যুবদলের আংশিক কমিটি : টাকার বিনিময়ে নেতৃত্ব বাছাইয়ের অভিযোগ আদালত প্রাঙ্গণের সেই ঘটনায় নিজের সাফাই গেয়ে যা বললেন পরীমনি রাওয়ালপিন্ডি টেস্টে বোলারদের দাপট, চালকের আসনে পাকিস্তান ১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ আওয়ামী লীগ ফাঁদে পড়ল? পেকুয়ায় ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে অবমুক্ত চট্টগ্রামে একাধিক চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি আরমান গ্রেপ্তার দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে

  • Reporter Name
  • আপডেট সময় : 07:27:34 pm, Wednesday, 18 November 2026
  • 12 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অপর দুজন হলেন কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত ও ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবুল মতিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি দেন। তিনি উল্লেখ করেন, তাঁরা সাবেক সরকারের সহযোগী ছিলেন। এ সময় তাঁদের কারাগারে রাখার আবেদন জানান তিনি।

অন্যদিকে, আসামিদের পক্ষে আইনজীবী খালেদা জাহান লিলি গ্রেফতারের বিরোধিতা করে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি জানান, আসামিদের একজন দুই দিন আগে সিএমএইচ থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এবং বয়সেও প্রবীণ। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাঁর জামিনের আবেদন করেন আইনজীবী। তবে প্রয়োজনীয় মূল নথিপত্র না থাকায় আদালত জামিন আবেদনের শুনানি করেননি।

মামলার এজাহার অনুযায়ী, গত ৭ আগস্ট রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানী থানার আর্মি স্টেডিয়ামের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে মিছিল করে। মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে আটক করে। এ সময় ৭০টি অর্ধপোড়া মশাল, একটি ব্যানার ও ৭০টি কালো মুখোশ উদ্ধারের কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, গ্রেফতার হওয়া তিন আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তাঁদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, জামিনে মুক্তি পেলে আসামিরা তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন এবং পালিয়ে যেতে পারেন। এসব কারণ দেখিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরলে বিজিবির অভিযানে ৪৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে

আপডেট সময় : 07:27:34 pm, Wednesday, 18 November 2026