Dhaka , Wednesday, 18 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে রামুর কাউয়ারখোপে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, এসআইসহ আহত ২ রূপগঞ্জে দুই বাসে দুর্বৃত্তের আগুন পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারি সহ আটক ১২ রাজনগরে বৈধ কাগজপত্র ছাড়াই সার পরিবহন, ৪৫৮ বস্তাসহ ট্রাক ও চালক আটক ঈদগাঁওয়ে অবৈধ স’মিল ও ইটভাটায় ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার কলেজছাত্রী শরিফার জামিন দীঘিনালায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ বিচ কার্নিভালের নামে ঝাউগাছ নিধনের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা নেত্রকোনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান লাল ধুলোয় ঢেকে গেছে মধুপুরের বাগবাড়ী-চাপড়ী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ তওবা করে আল্লাহর পথে ফিরে আসা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য: রামুতে আল্লামা আজহার মাদানী চট্রগ্রামে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসকের নিকট আশা’র কম্বল হস্তান্তর নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে গভীর রাতে আগুন, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ​সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল র‍্যালি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নাশকতার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে:- বেলায়েত হোসেন বুলু বরিশালসহ বিভাগের চার জেলায় যুবদলের আংশিক কমিটি : টাকার বিনিময়ে নেতৃত্ব বাছাইয়ের অভিযোগ আদালত প্রাঙ্গণের সেই ঘটনায় নিজের সাফাই গেয়ে যা বললেন পরীমনি রাওয়ালপিন্ডি টেস্টে বোলারদের দাপট, চালকের আসনে পাকিস্তান ১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ আওয়ামী লীগ ফাঁদে পড়ল? পেকুয়ায় ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে অবমুক্ত চট্টগ্রামে একাধিক চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি আরমান গ্রেপ্তার দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত: পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদানের ওপর গুরুত্বারোপ ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা

বিচ কার্নিভালের নামে ঝাউগাছ নিধনের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:12:52 pm, Wednesday, 18 November 2026
  • 4 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার,

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটন কার্নিভালের আয়োজনকে ঘিরে ঝাউগাছ কাটার অভিযোগে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক ও পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ। বিচ কার্নিভালের নামে শত শত ঝাউগাছ নিধন, উপকূলীয় পরিবেশ ও প্রতিবেশ ধ্বংসের অপতৎপরতা বন্ধ এবং কার্নিভালের স্থান পরিবর্তনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

স্মারকলিপিতে কক্সবাজার শৈবাল বিচ পয়েন্টে বিচ কার্নিভালের মতো বিনোদনমূলক আয়োজনকে স্বাগত জানানো হলেও এর জন্য সৈকত ও উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং পরিবেশের প্রধান রক্ষাকবচ ঝাউগাছ নির্বিচারে কেটে ফেলার অভিযোগ তোলা হয়েছে। এতে উপকূলীয় এলাকার প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা মারাত্মক সংকটের মুখে পড়ছে বলে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, ঝাউবন শুধু সৈকতের সৌন্দর্য বৃদ্ধি করে না; এটি উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষাবলয় হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও সামুদ্রিক দুর্যোগের প্রভাব থেকে তীরবর্তী জনপদ এবং বালিয়াড়ি রক্ষায় ঝাউগাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ঝাউবন উপকূলের জীববৈচিত্র্য, পশুপাখি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।

বিনোদনমূলক আয়োজন কিংবা সাময়িক উৎসবের অজুহাতে এসব প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা হলে বালিয়াড়ি ক্ষয়, উপকূলীয় ভাঙন ও পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি বাড়বে বলেও স্মারকলিপিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এতে আরও বলা হয়, দেশের প্রাকৃতিক পরিবেশ, বন ও জীববৈচিত্র্য রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহলের উদাসীনতা ও বাণিজ্যিক মানসিকতার কারণে পরিবেশ ধ্বংসের কর্মকাণ্ড চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

স্মারকলিপিতে অতীতের একটি ঘটনাও উল্লেখ করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে ওরিয়ন গ্রুপের কাছে শৈবাল এলাকা লিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে উল্লেখ করে বলা হয়, কক্সবাজারের সাধারণ মানুষের আন্দোলনের মাধ্যমে সেই উদ্যোগ প্রতিহত করা হয়েছিল।

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিতে পাঁচটি দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো—বিচ কার্নিভালের নামে ঝাউগাছ কাটার সঙ্গে জড়িত এবং অনুমতি প্রদানকারী দায়িত্বশীলদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ; ঝাউবন ধ্বংসকারী কর্মকাণ্ড বন্ধ ও নিষিদ্ধ করা; ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বনায়ন এবং বালিয়াড়ি সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ; কার্নিভালের স্থান ঝাউবন থেকে সরিয়ে উন্মুক্ত ও পরিবেশবান্ধব স্থানে আয়োজন এবং কক্সবাজারবাসীর প্রাণের দাবি শৈবালকে কোনো অবস্থাতেই বেসরকারি খাতে লিজ না দেওয়া।

স্মারকলিপিতে দেশের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও উপকূলীয় জনপদের সুরক্ষায় প্রধানমন্ত্রীর সদয় ও তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

স্মারকলিপিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বেলা (BELA)-এর বিভাগীয় সমন্বয়ক মেনিসিয়া পারভিন, নদী পরিব্রাজক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরওয়ার কামাল, আমরা কক্সবাজারবাসীর ইসলাম মাহমুদ, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সভাপতি এম জাফর আলম দিদার, আমরা কক্সবাজারবাসীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে

বিচ কার্নিভালের নামে ঝাউগাছ নিধনের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আপডেট সময় : 07:12:52 pm, Wednesday, 18 November 2026