Dhaka , Sunday, 15 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, দুই ছিনতাইকারী আটক রামুতে বাজার তদারকিতে ভোক্তা অধিকার অধিদপ্তর, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কালিয়াকৈরের চার কৃতী সন্তান পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ৭ টি কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চায়ের দোকানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই কর্মমূল্যায়নে নেত্রকোণার সেরা ওসি কলমাকান্দার সোহেল রানা, ডিআইজির হাত থেকে পেলেন সম্মাননা এ্যাবের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আলমগীর হাসিন আহমেদ স্থায়ীভাবে বহিষ্কার চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন : মীর হেলাল জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাংলাদেশি শাহরুখ ভক্তদের জন্য সুখবর! ২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল বিশ্বের শীর্ষ ধনী থেকে এখন কততম বিল গেটস? গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার মানুষ একসময় জামায়াতের ধারে কাছেও যাবে না: রাশেদ খাঁন পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক দীর্ঘ অপেক্ষার অবসান: লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন নেত্রকোনার পুর্বধলায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’ কার্যক্রমে কৃষক সমাবেশ ও মাঠ দিবস গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কাউখালীতে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সংবাদ সম্মেলন: মিথ্যা সংবাদের প্রতিবাদ ও অপপ্রচারের নিন্দা হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার আদায়ের দাবিতে দুর্গাপুরে সিপিবির হাট সভা অনুষ্ঠিত পাইকগাছায় হিলফুল ফুজুলের উদ্যোগে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান ভুলতা-গাউছিয়ায় হকার উচ্ছেদের পর পাল্টেছে মহাসড়কের চিত্র, পুনর্বাসনে স্বস্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের সিলেটের ট্রিপল মার্ডার: খুনিদের আড়াল ও সাজানো জবানবন্দির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন : মীর হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 03:53:21 pm, Sunday, 15 November 2026
  • 3 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রামবাসীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক ও পেশাগত জীবনে মানুষের সেবাকে অগ্রাধিকার দিয়েছেন ডা. শাহাদাত হোসেন। চসিকের দায়িত্ব নেওয়ার পর তাঁর বিভিন্ন উদ্যোগেও সেই অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই বছরের অগ্রযাত্রা উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যের সঙ্গে ‘মানবিক চট্টগ্রাম’ গড়ার কথাও যুক্ত করা যায়। নগরীর বাসিন্দাদের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মানুষ সমস্যা নিয়ে ডা. শাহাদাত হোসেনের কাছে আসেন। তিনি তাঁদের কথা শোনেন এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করেন। প্রতিমন্ত্রীর মতে, মানুষের পাশে দাঁড়ানোর এই মানসিকতার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী চিন্তার মিল রয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনে কাজ করার সময় থেকেই ডা. শাহাদাত হোসেন সেই চিন্তাকে ধারণ করে আসছেন বলে উল্লেখ করেন তিনি।

চসিকের ডিজিটাল নাগরিক সেবা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি নিজে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে নিবন্ধন করেছেন। নগরবাসীকেও অ্যাপটিতে নিবন্ধন করে এর সেবা নিতে এবং পরিচিতদের কাছে সুবিধাগুলো তুলে ধরতে আহ্বান জানান তিনি। সরকারি প্রতিষ্ঠানগুলো নাগরিকদের জন্য যেসব সেবা চালু করে, সেগুলো কীভাবে পাওয়া যায় তা মানুষকে জানানোও জরুরি বলে মন্তব্য করেন তিনি।

নিজ সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত চসিকের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ও ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের উন্নয়নকাজ নিয়ে সম্প্রতি চসিক প্রশাসকের সঙ্গে বৈঠকের কথা তুলে ধরেন মীর হেলাল। তিনি বলেন, ওই বৈঠকে দুই ওয়ার্ডে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নকাজ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সিটি কর্পোরেশনের নিয়মিত দায়িত্ব। এই কাজও পরিকল্পনা ও সৃজনশীলতার সঙ্গে করা যায়। কোন এলাকায় কী কাজ হয়েছে এবং মানুষ কীভাবে তার সুফল পাচ্ছেন, সে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।ফুটপাত দখল, যানজট ও পার্কিং সংকটের সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পথচারীদের জন্য ফুটপাত উন্মুক্ত করতে হবে, একই সঙ্গে হকারদের জীবিকার ব্যবস্থাও ভাবতে হবে। ফুটপাত থেকে সরানোর আগে কোথায় তাঁদের বিকল্পভাবে ব্যবসার সুযোগ দেওয়া যায়, তা সংশ্লিষ্ট সংস্থা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বসে ঠিক করার প্রস্তাব দেন তিনি। এতে হকারদের জীবিকা রক্ষার পাশাপাশি পথচারী, ব্যবসায়ী ও নগরে কাজে আসা মানুষ উপকৃত হবেন বলে মত দেন প্রতিমন্ত্রী।

পার্কিং সংকটের উদাহরণ দিয়ে মীর হেলাল বলেন, অননুমোদিত স্থানে গাড়ি রাখলে জরিমানা করা হচ্ছে। তবে যেসব এলাকায় গাড়ি রাখার নির্ধারিত জায়গা নেই, সেখানে চালকেরা কোথায় গাড়ি রাখবেন, সেই ব্যবস্থাও করতে হবে। জলাবদ্ধতা নিরসনে চলমান কাজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নগরের একটি সমস্যা একাধিক সংস্থার এখতিয়ারে পড়তে পারে। সে ক্ষেত্রে চসিক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে বসে সমাধান ঠিক করতে হবে। এ কাজে সংসদ সদস্য ও রাজনৈতিক কর্মীদের যেখানে ভূমিকা রাখার সুযোগ আছে, সেখানে তাঁরা সহযোগিতা করবেন বলে জানান তিনি।

নবায়নযোগ্য জ্বালানি, পাখির অভয়াশ্রম ও বিনোদন পার্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়ে চসিক প্রশাসকের সঙ্গে আলোচনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, চসিকের প্রস্তাবটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। চট্টগ্রামের জন্য কয়েকটি বড় জনকল্যাণমূলক প্রকল্প নিয়েও অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তাঁর আশা, এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরের পাশাপাশি চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মানুষ উপকৃত হবেন।

চট্টগ্রামের জন্য কাজ করে যাওয়ায় ডা. শাহাদাত হোসেনকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে মীর হেলাল বলেন, দীর্ঘদিনের সহকর্মী হিসেবে তিনি তাঁর জনসেবার প্রচেষ্টা দেখেছেন। চট্টগ্রামের মানুষ এই কাজের মূল্যায়ন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সভাপতির বক্তব্যে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়নকে সবার অভিন্ন লক্ষ্য হিসেবে নিতে হবে। দায়িত্ব গ্রহণের শুরু থেকেই একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও স্মার্ট নগর গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। সেই লক্ষ্য পূরণে নগরের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয় এবং নগরবাসীর সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

গত দুই বছরের কার্যক্রম তুলে ধরে প্রশাসক বলেন, স্থানীয় সরকার বিভাগের সিটি গভর্ন্যান্স মূল্যায়নে দেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে চট্টগ্রাম প্রথম স্থান অর্জন করেছে। নগরবাসীর পক্ষ থেকে তিনি এই স্বীকৃতি গ্রহণ করেছেন। বিমানবন্দর সড়কে পৃথক সাইকেল ট্র্যাক অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ট্র্যাকটি উদ্বোধন করেন।

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের ব্যবহার নিয়ে ডা. শাহাদাত হোসেন জানান, এতে ২০ হাজার ২৮৭ জন নাগরিক নিবন্ধন করেছেন। সড়ক, মশা, বর্জ্য, সড়কবাতি, নালা-নর্দমা, পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা, জলাবদ্ধতা, শিক্ষা ও স্বাস্থ্য—এই ১০টি বিষয়ে নাগরিকেরা অ্যাপের মাধ্যমে আবেদন বা অভিযোগ জানাতে পারছেন। জমা পড়া ৭ হাজার ১২০টি আবেদনের মধ্যে ৪ হাজার ২২২টির সমাধান হয়েছে। বাকি আবেদনগুলো নিষ্পত্তির কাজ চলছে।

চসিকের আর্থিক অবস্থার বিষয়ে প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার সময় সংস্থার দেনা ছিল প্রায় ৫৯৬ কোটি টাকা। দুই বছরে তা কমে প্রায় ৩২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে চসিকের ব্যাংকে প্রায় ২০০ কোটি টাকা জমা রয়েছে বলে জানান তিনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশিত পাওনা আদায় হলে অবশিষ্ট দেনা পরিশোধ করার পরও চসিকের ব্যাংকে অর্থ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় পৌরকর আদায়ে চসিক আগের রেকর্ড ছাড়িয়েছে বলেও উল্লেখ করেন প্রশাসক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। চসিকের দুই বছরের কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অতিথিরা ‘উন্নয়নের অগ্রযাত্রায় চট্টগ্রাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম ও আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, দুই ছিনতাইকারী আটক

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন : মীর হেলাল

আপডেট সময় : 03:53:21 pm, Sunday, 15 November 2026