Dhaka , Sunday, 15 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, দুই ছিনতাইকারী আটক রামুতে বাজার তদারকিতে ভোক্তা অধিকার অধিদপ্তর, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কালিয়াকৈরের চার কৃতী সন্তান পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ৭ টি কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চায়ের দোকানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই কর্মমূল্যায়নে নেত্রকোণার সেরা ওসি কলমাকান্দার সোহেল রানা, ডিআইজির হাত থেকে পেলেন সম্মাননা এ্যাবের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আলমগীর হাসিন আহমেদ স্থায়ীভাবে বহিষ্কার চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন : মীর হেলাল জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাংলাদেশি শাহরুখ ভক্তদের জন্য সুখবর! ২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল বিশ্বের শীর্ষ ধনী থেকে এখন কততম বিল গেটস? গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার মানুষ একসময় জামায়াতের ধারে কাছেও যাবে না: রাশেদ খাঁন পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক দীর্ঘ অপেক্ষার অবসান: লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন নেত্রকোনার পুর্বধলায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’ কার্যক্রমে কৃষক সমাবেশ ও মাঠ দিবস গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কাউখালীতে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সংবাদ সম্মেলন: মিথ্যা সংবাদের প্রতিবাদ ও অপপ্রচারের নিন্দা হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার আদায়ের দাবিতে দুর্গাপুরে সিপিবির হাট সভা অনুষ্ঠিত পাইকগাছায় হিলফুল ফুজুলের উদ্যোগে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান ভুলতা-গাউছিয়ায় হকার উচ্ছেদের পর পাল্টেছে মহাসড়কের চিত্র, পুনর্বাসনে স্বস্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের সিলেটের ট্রিপল মার্ডার: খুনিদের আড়াল ও সাজানো জবানবন্দির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক

  • Reporter Name
  • আপডেট সময় : 03:50:37 pm, Sunday, 15 November 2026
  • 3 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদৃঢ় করা, বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং বাংলাদেশি হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর লক্ষ্যে দুই দেশের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের অসাধারণ উদ্যোগ ও সেবার ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকারের অব্যাহত সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও সুদৃঢ় হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বিশেষ করে, কোনো দেশ তাদের জন্য বরাদ্দকৃত হজের কোটা পূরণ করতে ব্যর্থ হলে অথবা নির্ধারিত কোটা সম্পূর্ণভাবে ব্যবহার করতে না পারলে, সংশ্লিষ্ট দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ইতিবাচক আশ্বাস প্রদান করেন। তিনি জানান, এ ধরনের সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এ সময় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, “বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।” তিনি দুই দেশের মধ্যে হজ ব্যবস্থাপনা, ওমরাহ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহও ব্যক্ত করেন।

বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি; অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম; সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন; জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন; কাউন্সিলর (হজ) মো: কামরুল ইসলাম ও কনসাল (হজ) মোঃ মাজহারুল ইসলাম।

বৈঠকটি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, দুই ছিনতাইকারী আটক

জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক

আপডেট সময় : 03:50:37 pm, Sunday, 15 November 2026