Dhaka , Friday, 13 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঘুষ-দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যে বিপর্যস্ত বরিশাল: জনসেবা বাদ, পরিদর্শন আর পদ-পদবি নিয়েই ব্যস্ত প্রশাসন! ঢাকঢোল পিটিয়ে গোলাপি শাড়ির বর্ণিল মিছিল : ১০৩ বছরের বিদ্যাপীঠে প্রাক্তন-বর্তমানের মিলনমেলা দক্ষিণ রাঙ্গুনিয়ায় অপরাধীদের গ্রেপ্তারে বিভিন্ন পাহাড়ি বসতবাড়ি ও সন্দেহভাজন আস্তানায় তল্লাশি; ৬ জন আটক, রেজিস্ট্রেশনবিহীন ৪টি মোটরসাইকেল জব্দ সিএমপি আকবরশাহ থানার বিশেষ অভিযানে ০২টি দেশীয় তৈরী এলজিসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: বাপ্পী নারী শিক্ষার প্রসারে রাজারকুলের মারকাযুল উলুমের ভূমিকা প্রশংসনীয় : সবক অনুষ্ঠানে মাওলানা আব্দুল্লাহ তাজ সুনামগঞ্জ জের ধর্মপাশা ,শানবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ঘুষ ছাড়া পাস নয়,শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়ার অভিযোগ জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ, চট্টগ্রামে জিডি ৭নং সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলেন আফজাল হোসেন নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি বড় ক্লাব ডাকলেও ইংল্যান্ড ছাড়বেন না টুখেল পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিষিদ্ধ, চরম ভোগান্তিতে আফগান নারীরা বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহি কক্সবাজার সৈকতে গরু-ছাগলের অবাধ বিচরণ বন্ধে কঠোর প্রশাসন, ১৮ নভেম্বরের পর আটক পশু নিলাম পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২ পাইকগাছায় আরকেবিকে কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোনায় জাতীয় সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চবির বাংলা বিভাগে পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত, আলোচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে নারী-পুরুষের মনস্তত্ত্ব বিমানবন্দর হলে উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ তৈরি হবে: বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব পালংখালীতে গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার উখিয়ার বাঁশঝাড়ে মিলল ২টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে ০২ আসামি গ্রেফতার, পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা, স্থায়ীভাবে সংরক্ষিত হবে তাঁর সৃষ্টিকর্ম ‎গাইবান্ধায় ইউডিসির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পূর্বধলায় রাতভর পুলিশের অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: বাপ্পী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:29:51 pm, Friday, 13 November 2026
  • 3 বার পড়া হয়েছে

এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি,

অবহেলিত ও উপকূলীয় জনপদের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

তিনি বলেন, উপকূলীয় জনপদের সাধারণ মানুষ অর্থাভাবে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের ফ্রেন্ডশিপ প্রোগ্রামের আওতায় পরিচালিত ভাসমান হাসপাতাল পাইকগাছার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আশীর্বাদ হয়ে এসেছে। এর মাধ্যমে আগামী তিন মাস এলাকার নারী, পুরুষ ও বয়স্ক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ পাওয়ার সুযোগ পাবেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজ ও দেশের উন্নয়নে সুস্বাস্থ্য অত্যন্ত জরুরি। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে খুলনার পাইকগাছার গড়ইখালীতে সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের ফ্রেন্ডশিপ প্রোগ্রামের আওতায় ভাসমান হাসপাতালের তিন মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসএম মনিরুল হাসান বাপ্পী আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সুপ্রতিষ্ঠিত হচ্ছে। এ অবস্থায় নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য প্রতিহত করতে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু ও ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস, তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা লাকি, সাজ্জাদ হোসেন মানিক, আনোয়ারুল ইসলাম, বেনজির আহমেদ লাল, মোস্তফা মোড়ল, মিজান জোয়ার্দার, মেছের আলী সানা, মহিলাদলের সভাপতি লক্ষ্মী রানী গোলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা ক্যাম্প উদ্বোধন শেষে এসএম মনিরুল হাসান বাপ্পী বাস মালিক সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে গড়ইখালী ইউনিয়ন বিএনপির সমাবেশ, রাড়ুলী ভূবনমোহনী স্কুলের সংবর্ধনা অনুষ্ঠান, আর.কে.বি.কে. হরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

এ ছাড়া আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাব আয়োজিত আগড়ঘাটা হাইস্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন এবং কপিলমুনিতে খুলনা জেলা পরিষদের মার্কেটের নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষ-দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যে বিপর্যস্ত বরিশাল: জনসেবা বাদ, পরিদর্শন আর পদ-পদবি নিয়েই ব্যস্ত প্রশাসন!

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: বাপ্পী

আপডেট সময় : 06:29:51 pm, Friday, 13 November 2026