
অরবিন্দ রায়,
নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা হাটখোলা গ্রামের সপ্তম শ্রেণী শিক্ষার্থী জগৎ দাসের পানিতে ডুবে মৃত্যু হয়েছে । সে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী ছিল। তার মৃত্যু খবর স্কুলে আসলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকে ছায়া নেমে আসে । জগৎ দাসের মৃত্যুতে স্কুলে এক মিনিট নীরবতা পালন ও তার আত্নার শান্তির জন্য প্রার্থনা করা হয়।
বোনের বাড়ি গোপালদী বেড়াতে নিয়ে মেঘনা নদীতে গোসলে নেমে মঙ্গলবার তার মৃত্যু হয়। বাবা – মায়ের অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। পড়াশোনা করে একদিন বড় হবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে। কিন্ত একটি দুর্ঘটনায় মুহূর্তেই নিভে গেলো সেই স্বপ্ন।
পানিতে ডুবে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। যে সন্তানকে ঘিরে বাবা -মা ভবিষ্যৎতের স্বপ্ন দেখেছিলেন, সেই সন্তানকে হারিয়ে তারা এখন দিশেহারা। সন্তানে স্মৃতিতে বারবার কান্নায় ভেঙ্গে পড়ছেন পরিবারের সদস্যরা। জগৎ দাসের মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষ ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

























