Dhaka , Monday, 9 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ রূপগঞ্জে সরকারি জমি আবাসন প্রকল্পের নামে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিবাদ্যে দুর্গাপুরে সমবায় দিবস পালিত সাম্যবাদের বার্তা ছড়িয়ে দুর্গাপুরে ১০৯তম অক্টোবর বিপ্লব পালিত নতুন রূপে সাজবে খেজুরতলা-পতেঙ্গা সমুদ্র সৈকত সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সমবায়কে আরও ভূমিকা রাখতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী চিকিৎসাসেবার উন্নয়নে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন রূপগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ রামু রাজারকুল আজিজুল উলুমের ৫৩তম বার্ষিক সভা সফল করতে প্রাক্তন ছাত্র পরিষদের পরামর্শ সভা অনুষ্ঠিত একমুঠো সততার দাম চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও প্রবাসীর মৃত্যু, আহত ৪ ইসলামী রাজনীতির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নতুন করে তুলে ধরতে হবে – নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব ডা. ইলিয়াস খান কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ কক্সবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলার উদ্বোধন ত্রিশালে ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল মৎস্য খাদ্য তৈরি, জরিমানা ৫৫ হাজার টাকা ‎গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক সহায়তা দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে শক্ত অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ শেরপুরের ঝিনাইগাতীতে মাড়াইকল উল্টে নিহত ১ আহত ৩ হৃদয়ের ডাবল সেঞ্চুরির পরও সিলেট টেস্টে চাপে বাংলাদেশ ‘নেত্রকোনায় নদী বাঁচানোর নামে হয়রানি নয়, অপরিকল্পিত খননে সরকারি অর্থ অপচয় বন্ধ হোক’—সংবাদ সম্মেলনে ভূমি মালিকদের দাবি ধর্মপাশা হাসপাতালে বদলের ছোঁয়া, ডা.সুবীর সরকারের সেবায় সন্তুষ্ট রোগীরা এবার গাইবান্ধায় ‘উচ্ছৃঙ্খল’ পরীমনিকে বয়কট তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে সরকার: নূরুল ইসলাম বুলবুল তারেক রহমানের সঙ্গে হাত মিলাইছি, আমারে ডাইক্কা নিছে তার বিরুদ্ধে অনেকেই আমাকে নানা কথা বলেছিল: ফারাহ খান ৭ নভেম্বরের চেতনা থেকেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছিল :- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ত্রিশালে ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল মৎস্য খাদ্য তৈরি, জরিমানা ৫৫ হাজার টাকা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:55:05 pm, Monday, 9 November 2026
  • 3 বার পড়া হয়েছে

আবু রাইহান, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি,

ময়মনসিংহের ত্রিশালে অনুমোদন ছাড়া ক্ষতিকারক ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল মৎস্য খাদ্য তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে আরও দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিন ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার বৈলর ইউনিয়নের বড়পুকুর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ময়মনসিংহ জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।

অভিযানকালে অনুমোদন ছাড়া ক্ষতিকারক ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল মৎস্য ও তৈরির অভিযোগে মেসার্স সুজন ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছা. রিনা আক্তারকে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য ব্যবসা পরিচালনার দায়ে একই এলাকার মেসার্স লতিফ ট্রেডার্সের মালিক মানিক মিয়াকে ৫ হাজার টাকা এবং বঙ্গ ট্রেডিং করপোরেশনের মালিক রুবেল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁদেরও একই আইনের ২০ ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।

ত্রিশাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন বলেন, “একটি প্রতিষ্ঠান অনুমোদন না নিয়ে ক্ষতিকারক উপাদান দিয়ে মৎস্য খাদ্য উৎপাদন করে আসছিল। এসব খাদ্য খেলে প্রাণীর শরীরে মারাত্মক প্রভাব পড়তে পারে। ক্যানসারসহ নানা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে।”

এ বিষয়ে জানতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। এ বিষয়ে সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বলেন, “লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। মৎস্য ও পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটির ব্যবহৃত উপাদানের নমুনা সংগ্রহ করে প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়ে গেছেন। এগুলো পরীক্ষাগারে পাঠালে কী ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে এবং সেগুলোর কী ধরনের ক্ষতিকর প্রভাব রয়েছে, তা জানা যাবে। প্রতিষ্ঠানটি আপাতত বন্ধ রাখা হয়েছে। মালিককে তাঁর প্রতিষ্ঠানে পশুখাদ্য তৈরিতে কী কী উপাদান ব্যবহার করা হয়, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক হলে প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ত্রিশালে ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল মৎস্য খাদ্য তৈরি, জরিমানা ৫৫ হাজার টাকা

আপডেট সময় : 12:55:05 pm, Monday, 9 November 2026