Dhaka , Monday, 9 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সমবায়কে আরও ভূমিকা রাখতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী চিকিৎসাসেবার উন্নয়নে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন রূপগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ রামু রাজারকুল আজিজুল উলুমের ৫৩তম বার্ষিক সভা সফল করতে প্রাক্তন ছাত্র পরিষদের পরামর্শ সভা অনুষ্ঠিত একমুঠো সততার দাম চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও প্রবাসীর মৃত্যু, আহত ৪ ইসলামী রাজনীতির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নতুন করে তুলে ধরতে হবে – নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব ডা. ইলিয়াস খান কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ কক্সবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলার উদ্বোধন ত্রিশালে ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল মৎস্য খাদ্য তৈরি, জরিমানা ৫৫ হাজার টাকা ‎গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক সহায়তা দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে শক্ত অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ শেরপুরের ঝিনাইগাতীতে মাড়াইকল উল্টে নিহত ১ আহত ৩ হৃদয়ের ডাবল সেঞ্চুরির পরও সিলেট টেস্টে চাপে বাংলাদেশ ‘নেত্রকোনায় নদী বাঁচানোর নামে হয়রানি নয়, অপরিকল্পিত খননে সরকারি অর্থ অপচয় বন্ধ হোক’—সংবাদ সম্মেলনে ভূমি মালিকদের দাবি ধর্মপাশা হাসপাতালে বদলের ছোঁয়া, ডা.সুবীর সরকারের সেবায় সন্তুষ্ট রোগীরা এবার গাইবান্ধায় ‘উচ্ছৃঙ্খল’ পরীমনিকে বয়কট তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে সরকার: নূরুল ইসলাম বুলবুল তারেক রহমানের সঙ্গে হাত মিলাইছি, আমারে ডাইক্কা নিছে তার বিরুদ্ধে অনেকেই আমাকে নানা কথা বলেছিল: ফারাহ খান ৭ নভেম্বরের চেতনা থেকেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছিল :- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, পাহাড়তলী “হাজী ক্যাম্প একাদশ ক্লাব”এর জার্সি উন্মোচন ৭ নভেম্বর সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, স্বাধীনতা এবং গণতান্ত্রিক চেতনার কথা স্মরণ করিয়ে দেয়: নাজিমুর রহমান অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা শ্রীপুরে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত পাইকগাছা হাসপাতালে রোগীদের উন্নত খাবার পরিবেশন মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মধুপুরে বাগবাড়ী মোড়-চাপড়িহাট সড়কের বেহাল দশা, ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী

‘নেত্রকোনায় নদী বাঁচানোর নামে হয়রানি নয়, অপরিকল্পিত খননে সরকারি অর্থ অপচয় বন্ধ হোক’—সংবাদ সম্মেলনে ভূমি মালিকদের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 12:45:00 pm, Monday, 9 November 2026
  • 1 বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,

নেত্রকোনা শহরের বুক চিরে বয়ে চলা মগড়া নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানালেও নদী উদ্ধারের নামে বৈধ ভূমির মালিকদের হয়রানি এবং অপরিকল্পিত খনন প্রকল্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নদীতীরবর্তী জমির মালিকেরা। তাঁদের অভিযোগ, সিএস নকশার ভিত্তিতে জমি পরিমাপ ও উচ্ছেদের উদ্যোগের আড়ালে তৈরি হচ্ছে জটিলতা। পাশাপাশি প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে স্বচ্ছতা না থাকলে সরকারি বিপুল অর্থ অপচয়ের আশঙ্কাও রয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও উদ্বেগের কথা তুলে ধরেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিজানুর রহমান ইমন। এ সময় উপস্থিত ছিলেন আজহার খান আবু, মো. আলাউদ্দিন, জামাল উদ্দিন খানসহ নদীতীরবর্তী ভূমির মালিকেরা।
সিএস নকশার ভিত্তিতে উচ্ছেদের উদ্যোগ নিয়ে আপত্তি
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৫ সালের মে মাসে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মচারীরা কোনো ধরনের পূর্বনোটিশ ছাড়াই নদীতীরবর্তী বসতবাড়ি ও দোকানপাটে গিয়ে সিএস নকশা অনুযায়ী জমি পরিমাপের চেষ্টা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ ভূমির মালিকেরা একই বছরের ২২ মে তৎকালীন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি দেন।
তাঁদের দাবি, বিআরএস রেকর্ড অনুযায়ী বৈধভাবে ক্রয় করা এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমির মালিকানা নির্ধারণে শুধু সিএস নকশাকে ভিত্তি করা গ্রহণযোগ্য নয়।
এদিকে মগড়া নদীর সীমানা নির্ধারণ ও দখলমুক্ত করার বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা রিট পিটিশন (নং ৫১৬১/২০২৫) বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে আদালতের বিচারাধীন বিষয় বিবেচনায় না নিয়ে কোনো উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হলে তা নতুন করে আইনি জটিলতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
৪১ কিলোমিটার খননেই কি মিলবে নদীর সুফল?
মগড়া নদীর খনন পরিকল্পনার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন ভূমির মালিকেরা। তাঁদের বক্তব্য অনুযায়ী, প্রায় ১৫৫ কিলোমিটার দীর্ঘ নদীর মাত্র ৪১ কিলোমিটার খনন করা হলে অবশিষ্ট ১১৪ কিলোমিটারে পলি জমে খনন করা অংশও দ্রুত ভরাট হওয়ার আশঙ্কা রয়েছে।
তাঁদের প্রশ্ন, নদীর উজান ও ভাটির অংশের সঙ্গে সমন্বয় না করে খণ্ডিতভাবে খনন করা হলে প্রকল্পের দীর্ঘমেয়াদি সুফল কতটা পাওয়া যাবে? এতে বিপুল সরকারি অর্থ ব্যয়ের পরও কাঙ্ক্ষিত ফল না পাওয়ার ঝুঁকি রয়েছে বলে তাঁরা মনে করেন।
জনবসতি ও ওয়াকওয়ে পরিকল্পনা নিয়েও অসন্তোষ
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নদীটি ১ দশমিক ৫ থেকে ২ মিটার গভীর করে খননের পরিকল্পনা বাস্তবায়িত হলে সাতপাই, মোক্তারপাড়া, কাটলী ও আরামবাগ এলাকার ঘনবসতিপূর্ণ জনপদ ঝুঁকির মুখে পড়তে পারে। এ বিষয়ে যথাযথ কারিগরি ও পরিবেশগত মূল্যায়নের দাবি জানান তাঁরা।
এ ছাড়া পৌর এলাকায় নদীর দুই তীরে প্রায় ১৪ কিলোমিটার জায়গা থাকার পরও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা মাত্র ৮০০ মিটারে সীমাবদ্ধ রাখার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন ভূমির মালিকেরা। তাঁদের মতে, পরিকল্পনায় সমন্বয় ও বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দেওয়া জরুরি।
চার দফা দাবি, স্বচ্ছতা চান ভূমির মালিকেরা
সংবাদ সম্মেলন থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—
১. বৈধ জমির মালিকদের হয়রানি ও উচ্ছেদের উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে।
২. শুধু সিএস নকশার ওপর নির্ভর না করে বিআরএসসহ হালনাগাদ সব ভূমি রেকর্ড বিবেচনায় নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ জরিপ পরিচালনা করতে হবে।
৩. প্রকল্পের ডিপিপি, মোট ব্যয় এবং দরপত্রসংক্রান্ত সব তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে।
৪. নদী খননের কারিগরি ও পরিবেশগত প্রভাব (ইআইএ) যাচাইয়ে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে।
নদী বাঁচুক, মানুষের অধিকারও সুরক্ষিত থাকুক
সংবাদ সম্মেলনে ভূমির মালিকেরা স্পষ্ট করে বলেন, তাঁরা মগড়া নদীর দখল ও দূষণমুক্ত করার বিরোধী নন। বরং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার পক্ষে তাঁদের অবস্থান। তবে নদী উদ্ধারের উদ্যোগ যেন কোনোভাবেই বৈধ ভূমির মালিকদের হয়রানির কারণ না হয় এবং অপরিকল্পিত প্রকল্পের মাধ্যমে জনগণের করের অর্থ অপচয় না ঘটে, সেটিই তাঁদের মূল দাবি।
তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব পক্ষের বক্তব্য, ভূমির প্রকৃত মালিকানা, পরিবেশগত প্রভাব ও প্রকল্পের কারিগরি দিক যাচাই করে একটি স্বচ্ছ, বাস্তবসম্মত ও জনস্বার্থবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সমবায়কে আরও ভূমিকা রাখতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

‘নেত্রকোনায় নদী বাঁচানোর নামে হয়রানি নয়, অপরিকল্পিত খননে সরকারি অর্থ অপচয় বন্ধ হোক’—সংবাদ সম্মেলনে ভূমি মালিকদের দাবি

আপডেট সময় : 12:45:00 pm, Monday, 9 November 2026