Dhaka , Monday, 9 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে সরকারি জমি আবাসন প্রকল্পের নামে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিবাদ্যে দুর্গাপুরে সমবায় দিবস পালিত সাম্যবাদের বার্তা ছড়িয়ে দুর্গাপুরে ১০৯তম অক্টোবর বিপ্লব পালিত নতুন রূপে সাজবে খেজুরতলা-পতেঙ্গা সমুদ্র সৈকত সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সমবায়কে আরও ভূমিকা রাখতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী চিকিৎসাসেবার উন্নয়নে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন রূপগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ রামু রাজারকুল আজিজুল উলুমের ৫৩তম বার্ষিক সভা সফল করতে প্রাক্তন ছাত্র পরিষদের পরামর্শ সভা অনুষ্ঠিত একমুঠো সততার দাম চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও প্রবাসীর মৃত্যু, আহত ৪ ইসলামী রাজনীতির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নতুন করে তুলে ধরতে হবে – নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব ডা. ইলিয়াস খান কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ কক্সবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলার উদ্বোধন ত্রিশালে ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল মৎস্য খাদ্য তৈরি, জরিমানা ৫৫ হাজার টাকা ‎গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক সহায়তা দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে শক্ত অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ শেরপুরের ঝিনাইগাতীতে মাড়াইকল উল্টে নিহত ১ আহত ৩ হৃদয়ের ডাবল সেঞ্চুরির পরও সিলেট টেস্টে চাপে বাংলাদেশ ‘নেত্রকোনায় নদী বাঁচানোর নামে হয়রানি নয়, অপরিকল্পিত খননে সরকারি অর্থ অপচয় বন্ধ হোক’—সংবাদ সম্মেলনে ভূমি মালিকদের দাবি ধর্মপাশা হাসপাতালে বদলের ছোঁয়া, ডা.সুবীর সরকারের সেবায় সন্তুষ্ট রোগীরা এবার গাইবান্ধায় ‘উচ্ছৃঙ্খল’ পরীমনিকে বয়কট তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে সরকার: নূরুল ইসলাম বুলবুল তারেক রহমানের সঙ্গে হাত মিলাইছি, আমারে ডাইক্কা নিছে তার বিরুদ্ধে অনেকেই আমাকে নানা কথা বলেছিল: ফারাহ খান ৭ নভেম্বরের চেতনা থেকেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছিল :- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, পাহাড়তলী “হাজী ক্যাম্প একাদশ ক্লাব”এর জার্সি উন্মোচন ৭ নভেম্বর সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, স্বাধীনতা এবং গণতান্ত্রিক চেতনার কথা স্মরণ করিয়ে দেয়: নাজিমুর রহমান

কক্সবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলার উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:57:00 pm, Monday, 9 November 2026
  • 15 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার প্রতিনিধি,

‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। এ উপলক্ষে আলোচনা সভা ও সমবায় পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলার উদ্বোধন করেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-২১-এর সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজ্জেদুর রহমান এবং কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, উদ্যোক্তা সৃষ্টি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সমবায় একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

তারা বলেন, সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমবায়ের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমবায়ী সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে স্থানীয় সমবায়ী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমবায় পণ্য মেলায় বিভিন্ন সমবায়ভিত্তিক উদ্যোগের উৎপাদিত পণ্য প্রদর্শন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সরকারি জমি আবাসন প্রকল্পের নামে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলার উদ্বোধন

আপডেট সময় : 12:57:00 pm, Monday, 9 November 2026