Dhaka , Monday, 9 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ রূপগঞ্জে সরকারি জমি আবাসন প্রকল্পের নামে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিবাদ্যে দুর্গাপুরে সমবায় দিবস পালিত সাম্যবাদের বার্তা ছড়িয়ে দুর্গাপুরে ১০৯তম অক্টোবর বিপ্লব পালিত নতুন রূপে সাজবে খেজুরতলা-পতেঙ্গা সমুদ্র সৈকত সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সমবায়কে আরও ভূমিকা রাখতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী চিকিৎসাসেবার উন্নয়নে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন রূপগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ রামু রাজারকুল আজিজুল উলুমের ৫৩তম বার্ষিক সভা সফল করতে প্রাক্তন ছাত্র পরিষদের পরামর্শ সভা অনুষ্ঠিত একমুঠো সততার দাম চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও প্রবাসীর মৃত্যু, আহত ৪ ইসলামী রাজনীতির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নতুন করে তুলে ধরতে হবে – নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব ডা. ইলিয়াস খান কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ কক্সবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলার উদ্বোধন ত্রিশালে ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল মৎস্য খাদ্য তৈরি, জরিমানা ৫৫ হাজার টাকা ‎গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক সহায়তা দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে শক্ত অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ শেরপুরের ঝিনাইগাতীতে মাড়াইকল উল্টে নিহত ১ আহত ৩ হৃদয়ের ডাবল সেঞ্চুরির পরও সিলেট টেস্টে চাপে বাংলাদেশ ‘নেত্রকোনায় নদী বাঁচানোর নামে হয়রানি নয়, অপরিকল্পিত খননে সরকারি অর্থ অপচয় বন্ধ হোক’—সংবাদ সম্মেলনে ভূমি মালিকদের দাবি ধর্মপাশা হাসপাতালে বদলের ছোঁয়া, ডা.সুবীর সরকারের সেবায় সন্তুষ্ট রোগীরা এবার গাইবান্ধায় ‘উচ্ছৃঙ্খল’ পরীমনিকে বয়কট তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে সরকার: নূরুল ইসলাম বুলবুল তারেক রহমানের সঙ্গে হাত মিলাইছি, আমারে ডাইক্কা নিছে তার বিরুদ্ধে অনেকেই আমাকে নানা কথা বলেছিল: ফারাহ খান ৭ নভেম্বরের চেতনা থেকেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছিল :- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

‎গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক সহায়তা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:53:28 pm, Monday, 9 November 2026
  • 3 বার পড়া হয়েছে

মির্জা গোলাম হাফিজ, গাইবান্ধা প্রতিনিধি,

‎গাইবান্ধার চরাঞ্চলের ৮ হাজার ৫০০ দরিদ্র ও অসহায় পরিবারের জীবনমানের উন্নয়ন এবং দুর্যোগ সহনশীলতা বাড়াতে একটি যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ‘গিভডিরেক্টলি’-এর সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)’-এর বাস্তবায়নে ‘চয়েস, হোপ অ্যান্ড রেজিলিয়েন্স (চর) বাংলাদেশ প্রকল্প’ শীর্ষক এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে শর্তহীনভাবে মোট ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
‎
‎রোববার (৮ নভেম্বর) বেলা ১১টায় গাইবান্ধায় জিইউকের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
‎
‎অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন জিইউকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম।
‎
‎প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, ফজলুপুর ও এরেন্ডাবাড়ি ইউনিয়ন এবং সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের মোট ৮ হাজার ৫০০ পরিবার এই সহায়তার আওতায় আসবে। সম্পূর্ণ অর্থ দুটি ধাপে প্রদান করা হবে। যার মধ্যে প্রথম ধাপে চলতি নভেম্বর মাসে ৯ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে আগামী ডিসেম্বরে ৫১ হাজার টাকা দেওয়া হবে।
‎
‎এই অনুদানের বিশেষ দিক হলো—অর্থ খরচের ক্ষেত্রে উপকারভোগী পরিবারগুলোর ওপর কোনো ধরনের বাধ্যবাধকতা বা শর্ত আরোপ করা হয়নি। পরিবারগুলো তাদের নিজস্ব প্রয়োজন ও অগ্রাধিকার অনুযায়ী ঘরবাড়ি মেরামত, গবাদিপশু ক্রয়, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা বা সম্প্রসারণ, সন্তানদের শিক্ষা কিংবা সঞ্চয়ের কাজে এই অর্থ ব্যয় করতে পারবে। উদ্যোক্তাদের প্রত্যাশা, নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী অর্থ ব্যবহারের এই স্বাধীনতা চরাঞ্চলের মানুষের দীর্ঘমেয়াদী আর্থিক সক্ষমতা অর্জনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তুলবে।
‎
‎সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিইউকের পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর রিশাত, গিভডিরেক্টলির অ্যাসোসিয়েট ফিল্ড ম্যানেজার মো. রাশেদুল ইসলাম এবং প্রকল্প সমন্বয়কারী জয়া প্রসাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
‎
‎সংশ্লিষ্টদের মতে, দুর্গম চরাঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং জীবনযাত্রার মান উন্নয়নে এই উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‎গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক সহায়তা

আপডেট সময় : 12:53:28 pm, Monday, 9 November 2026