Dhaka , Saturday, 7 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
৭ নভেম্বরের চেতনা থেকেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছিল :- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, পাহাড়তলী “হাজী ক্যাম্প একাদশ ক্লাব”এর জার্সি উন্মোচন ৭ নভেম্বর সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, স্বাধীনতা এবং গণতান্ত্রিক চেতনার কথা স্মরণ করিয়ে দেয়: নাজিমুর রহমান অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা শ্রীপুরে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত পাইকগাছা হাসপাতালে রোগীদের উন্নত খাবার পরিবেশন মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মধুপুরে বাগবাড়ী মোড়-চাপড়িহাট সড়কের বেহাল দশা, ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী ঋণের শেকলে দুবলার চরে ১০ হাজার জেলের জীবনযুদ্ধ ঈদগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রোনালদোর ৭ নম্বর জার্সি কি অবসরে পাঠাচ্ছে পর্তুগাল? ভোট চুরির পর এবার মোদি সরকারের বিরুদ্ধে আরও এক চুরির অভিযোগ রাহুল গান্ধীর সরাইলে কৃষকদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ৭ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে ঢাকায় গ্রামপুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫ সাতই নভেম্বর পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রা শুরুর দিন: ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ​ফরিদপুরের চরভদ্রাসনে দুর্গম চরাঞ্চলে ‘স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শিত যথাযোগ্য মর্যাদায় চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত- বর্ণাঢ্য আয়োজন মুশফিকের রেকর্ড ভেঙে হৃদয়ের ২৪২, বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় গাইবান্ধায় এলজিইডির রাস্তার কাজ যথাযথভাবে বুঝে নিচ্ছেন কর্মকর্তা’রা কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে অভিষেক সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি হৃদয়ের

মধুপুরে বাগবাড়ী মোড়-চাপড়িহাট সড়কের বেহাল দশা, ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী

  • Reporter Name
  • আপডেট সময় : 08:53:50 pm, Saturday, 7 November 2026
  • 3 বার পড়া হয়েছে

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের বাগবাড়ী মোড় থেকে চাপড়িহাট পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। প্রায় এক বছর আগে সড়কটিতে ইটের খোয়া ফেলা হলেও এরপর আর কোনো সংস্কারকাজ না হওয়ায় সড়কটি এখন এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটিতে ইটের খোয়া ফেলে কাজ বন্ধ রাখায় যানবাহন চলাচলের সময় এবং বাতাসে চারদিকে লাল ধুলাবালি ছড়িয়ে পড়ছে। এতে সড়কের দুই পাশের বাড়িঘরে ধুলাবালি প্রবেশ করে ঘরের আসবাবপত্র, খাবার ও কাপড়চোপড় পর্যন্ত লালচে হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত ধুলাবালির কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে স্থানীয়দের।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষ শ্বাসকষ্ট ও ধুলাবালিজনিত নানা স্বাস্থ্য সমস্যার ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহনের চালকদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের মতে, জনসাধারণের দুর্ভোগ লাঘবে সড়কটির অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি। দীর্ঘদিন ধরে এ অবস্থার অবসান না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

তাই বাগবাড়ী মোড় থেকে চাপড়িহাট পর্যন্ত সড়কটির নির্মাণ বা সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা এবং নিয়মিত চলাচলকারী পথচারীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বরের চেতনা থেকেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছিল :- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

মধুপুরে বাগবাড়ী মোড়-চাপড়িহাট সড়কের বেহাল দশা, ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী

আপডেট সময় : 08:53:50 pm, Saturday, 7 November 2026