
মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি,
খাগড়াছড়িতে প্রতিষ্ঠানের ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, একাডেমিক পরিবেশের উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁর পরামর্শ ও নির্দেশনা ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।
সভা শেষে প্রতিষ্ঠানের বার্ষিক ম্যাগাজিন ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন করেন পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক।

























