Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:40:05 pm, Wednesday, 4 November 2026
  • 0 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যুর পর ২৪ ঘন্টা যেতে না যেতেই শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকসংলগ্ন এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আট দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের হস্তক্ষেপের ২৪ ঘণ্টার মধ্যে দুর্ঘটনাস্থলে রাম্বল স্ট্রিপ স্থাপন, অবৈধ পার্কিং উচ্ছেদ ও সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। তাঁদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে প্রায় ছয় ঘণ্টা পর মহাসড়ক ও রেলপথ থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এরপর সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ জন্য মঙ্গলবারই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

একই দিন দুর্ঘটনাস্থলে যানবাহনের গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চিঠি পাঠায় জেলা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৪ নভেম্বর) সেখানে রাম্বল স্ট্রিপ স্থাপনের কাজ শুরু হয়েছে।

এদিকে জেলা প্রশাসকের নির্দেশনায় মহাসড়ক ও রেললাইনের মধ্যবর্তী এলাকায় আজ বুধবার অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কেডিএস ডিপোসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সড়কের দুই পাশে অবৈধভাবে পার্কিং করা যানবাহন সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এ সময় কেডিএস কর্তৃপক্ষের লিখিত বক্তব্য নেওয়া হয়।

অভিযানে অবৈধ দখল ও সংশ্লিষ্ট অনিয়মের ঘটনায় ১৫টি মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সড়ক প্রশস্তকরণের কাজও শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

নিহত শিক্ষার্থী মাইশা মুশফিরাতের পরিবারকে বিআরটিএর মাধ্যমে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে। পরিবারের আবেদনের ভিত্তিতে এ সহায়তা দেওয়া হবে। এ ছাড়া দুর্ঘটনায় জড়িত গাড়ির মালিকপক্ষ শনাক্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধি মো. আমজাদ হোসেন বাদী হয়ে মঙ্গলবার সীতাকুণ্ড মডেল থানায় অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার নম্বর ১১। অভিযুক্ত চালককে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যৌথভাবে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এর আগে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় আইআইইউসির ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহত হন। আহত হন আরও এক শিক্ষার্থী ও একজন পথচারী। এ ঘটনার প্রতিবাদে নিরাপদ সড়ক নিশ্চিত করাসহ আট দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে মামলা দায়ের, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চালককে গ্রেপ্তার ও চালক-মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং বন্ধ, ফুটওভারব্রিজ নির্মাণ, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা নিশ্চিত করা।

জেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন। বিশেষ করে ফুটওভারব্রিজ নির্মাণের বিষয়টি অগ্রাধিকার দিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিআরটিএর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শিক্ষার্থীদের আট দফা দাবি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন

সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ

আপডেট সময় : 07:40:05 pm, Wednesday, 4 November 2026