
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।
কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে পৌর কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে চন্দ্রা পৌর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির।
অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ ।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, সমবায় বিষয়ক সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ লায়ন আহসান হাবীব,
গাজীপুর জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান লিটন, গাজীপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক বাবু খাঁন ,
পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, পৌর কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক হামিদুর রহমান পোটন প্রমুখ।
























