Dhaka , Tuesday, 27 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • আপডেট সময় : 08:25:57 pm, Tuesday, 27 October 2026
  • 4 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার,

কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ এক নারী ও দুই পুরুষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, কক্সবাজার।

সোমবার (২৬ অক্টোবর) রাতে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের উত্তর মুহুরীপাড়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত চেকপোস্টে তল্লাশিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ব্যাটালিয়নের চৌকস আভিযানিক দল নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ অক্টোবর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মুহুরীপাড়া রেলক্রসিং সংলগ্ন আলম মটরসের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে তল্লাশিকালে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কক্সবাজারগামী একটি ‘স্টার লাইন’ এসি বাসে অভিযান চালানো হয়। এ সময় বাস থেকে আনুমানিক ১৮ কেজি অবৈধ গাঁজা ও মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কারবারি চক্রের সঙ্গে সরাসরি জড়িত এক নারী ও দুই পুরুষকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বান্দরবান সদর থানাধীন কালাঘাটা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে সুলতান আহমদ (৬৪), কক্সবাজারের উখিয়া থানাধীন থাইংখালী জামতলী এলাকার মফিজুর রহমান ও দিলুয়ারা বেগম দম্পতির মেয়ে রাজিয়া বেগম (২৮) এবং ফেনীর সোনাগাজী থানাধীন আড়কাইম এলাকার মৃত আলী আহমদের ছেলে নুরুল আমিন (৫০)।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানায়, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদক সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলতে তাদের কঠোর ও সর্বাত্মক অভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : 08:25:57 pm, Tuesday, 27 October 2026