Dhaka , Tuesday, 27 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:12:09 pm, Tuesday, 27 October 2026
  • 7 বার পড়া হয়েছে

আরিফ আহমেদ,

দেশের প্রতিটি উপজেলায় একটি করে খেলার মাঠ তৈরি, বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন এবং জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বরিশালে পৃথক দুটি আয়োজনে প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য রাখেন।
দুপরে নগরীর হরিনাফুলিয়ায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন ও উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর বিকেলে কবি জীবনানন্দ দাশ আউটডোর স্টেডিয়ামে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) আয়োজিত ‘বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী আমিনুল হক। গত ৩ অক্টোবর ১৪টি দল নিয়ে বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এবং বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এই বিসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছিলেন। মঙ্গলবার ফাইনালে শেরে বাংলা একাদশ ২-০ গোলে তারুণ্যের উচ্ছ্বাস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে সুস্থ ও সুনাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে বরিশাল সিটি করপোরেশন এ টুর্নামেন্টের আয়োজন করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ১২৫টি মাঠ প্রায় প্রস্তুত। নতুন করে বড় অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও জেলা স্টেডিয়ামগুলোকে সংস্কার করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। খেলাধুলার জন্য নির্মিত মাঠ ও স্টেডিয়ামগুলো যেন যথাযথভাবে ক্রীড়াচর্চায় ব্যবহার করা যায়, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, মাঠের ক্ষতি রোধ এবং খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্টেডিয়াম ও ক্রীড়াঙ্গনে মেলা কিংবা খেলাধুলার সঙ্গে সম্পর্কহীন অনুষ্ঠান আয়োজন বন্ধ রাখার পরিকল্পনাও সরকারের রয়েছে। একই সঙ্গে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি’সহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে খেলাধুলার আয়োজন বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিশু-কিশোরদের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ তৈরি হবে।
ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। খেলাধুলার প্রসার ঘটলে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে পেশা গড়ে তোলার সুযোগ বাড়বে।
অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ্ এবং জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। এ ছাড়া বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল ইসলাম জাহিদ, জাসাস বরিশালের আহ্বায়ক সাব্বির নেওয়াজ সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরের কিছু পরে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়ায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় স্থাপিত একটি বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন ও পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার দেশের প্রতিটি ঘরে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নিতে চায়। বায়োগ্যাসের ব্যবহার বাড়ানো গেলে রান্নার জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে।
আমিনুল হক জানান, বরিশালে ইতোমধ্যে ৮১টি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে। উদ্যোক্তাদের কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে, আবার কেউ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সহযোগিতা নিয়ে এসব প্লান্ট গড়ে তুলেছেন। গরুর গোবরের তুলনায় হাঁস-মুরগির বিষ্ঠা থেকে বেশি গ্যাস উৎপন্ন হতে পারে উল্লেখ করে তিনি বলেন, বায়োগ্যাসের মাধ্যমে রান্নার জ্বালানির চাহিদা মেটানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের বিষয়েও সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের জ্বালানির চাহিদা পূরণ করতে পারবেন। উদ্বৃত্ত গ্যাস অন্যদের কাছে বিক্রি করে বাড়তি আয় করার সুযোগও রয়েছে। যুবসমাজকে স্বাবলম্বী করতে সরকার প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দক্ষ ফ্রিল্যান্সার তৈরিসহ যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো হচ্ছে।
বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের উপপরিচালক মো. মোস্তাক উদ্দিন, সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মো. শহিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে আটজন উদ্যোক্তার মধ্যে মোট ৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। চেকপ্রাপ্ত উদ্যোক্তারা হলেন সানজিদা রহমান, মনীষা আক্তার, তানজিলা আক্তার রূপা, শিরিন জাহান ঝুমা, ঝুমুর আক্তার, হ্যাপি আক্তার, জহিরুল ইসলাম ও মেহেদী হাসান।
খেলাধুলার অবকাঠামো উন্নয়ন ও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে বরিশালের কর্মসূচিতে ক্রীড়া উন্নয়ন, যুবসমাজের আত্মকর্মসংস্থান এবং জ্বালানি সংকট মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ

আপডেট সময় : 08:12:09 pm, Tuesday, 27 October 2026